1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় উপদেষ্টার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল উদ্দিন গ্রেপ্তার বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার চট্টগ্রাম জামেয়া মহিলা মাদরাসায় কামিল ও ফাযিলের ছবক প্রদান অনুষ্ঠান-২৬ সম্পন্ন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা সাদিক আব্দুল্লাহ গ্রেফতার সাতকানিয়ায় দাফন-কাফন সেবা ফাউন্ডেশনের নাম ঘোষণা পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন ফেনীতে অবৈধ ভোজ্যতেল মজুদ, ৮ হাজার লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার বোয়ালখালীতে অভিযান: ৫ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উচ্চ গতির প্রাইভেট কার দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর।

আবুধাবি যাওয়ার পথে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবাসীর মৃত্যু

  • সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৬০ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি:
আবুধাবি যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম বিমানবন্দরে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বোয়ালখালীর মো. লেয়াকত (৫৫) নামের এক প্রবাসী।মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

নিহত লেয়াকত বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী পৌরসভার ফতে আলী মুন্সীর বাড়ীর
মৃত আহমদ হোসেনের ছেলে। নিহতের স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

তিনি দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ব্যবসা করতেন। সম্প্রতি স্বজনদের সঙ্গে সময় কাটাতে দেশে এসেছিলেন।

চাচাতো ভাই গোলাম মুস্তফা জানান, ‘‘দেশে আসার পর আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে ফের কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য মঙ্গলবার সন্ধ্যায় বিমানবন্দরে যান লেয়াকত। ফ্লাইট ধরার কিছুক্ষণ আগে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন। সাথে সাথে তিনি পড়ে যান। তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হলেও তিনি আর বেঁচে ছিলেন না।’’

বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় গোমদণ্ডী ইসলামিয়া সিনিয়র মাদরাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট