1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত। সীতাকুণ্ডে গৃহবধূর মরদেহ উদ্ধার রোজাদারদের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করলেন আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণে চিটাগাং কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাব চট্টগ্রামের হালিশহরে মধ্য বয়সী নারী নিহত, সন্দেহজনক খুনি হিসাবে ভাই আটক শারজাহ্ এয়ারপোর্ট আংশিকভাবে খুলে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদ দুবাইয়ের জাবাল আলীর ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন। ২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই প্রদান, নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ ইসলামী ব্যাংকিং দ্রুত বিকশিত হচ্ছে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

আরব আমিরাত নোয়াপাড়া প্রবাসী উন্নয়ন পরিষদের উদ্যোগে আলহাজ্ব মোঃ জসিম উদ্দিনকে সংবর্ধনা।

  • সময় শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৫১ পঠিত

 

মোহাম্মদ আরমান চৌধুরী
আরব আমিরাত

দুবাইয়ে নোয়াপাড়া প্রবাসী উন্নয়ন পরিষদের উদ্যোগে আলহাজ্ব মোঃ জসিম উদ্দিনকে সংবর্ধনা।
আধুনিক নোয়াপাড়া রূপকার ও প্রাণ স্পন্দন আলমাস ইউনুস ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জসিম উদ্দিনকে সংবর্ধনা প্রদান করেছে নোয়াপাড়া প্রবাসী উন্নয়ন পরিষদ।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে দুবাইয়ের কাচ্চি দরবার হলরুমে রাউজান নোয়াপাড়া প্রবাসীদের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মোহাম্মদ আকবর হোসাইনের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইদ্রিস ও বখতিয়ারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর রেজাউল করিম লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমাস ইউনুস ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু তাহের, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জুবায়ের তানশী, আলহাজ্ব শরাফত আলি, সেলিম উদ্দিন চৌধুরী, ব্যাংকার মোহাম্মদ কুতুবুদ্দিন, আরব আমিরাতে সময় টিভি সাংবাদিক শিবলী আল সাদিক,ডিবিসি চ্যালেন সাংবাদিক সাইফুল ইসলাম, তালুকদার, রাজধানী টিভি সাংবাদিক লায়ন মোঃ ওসমান চৌধুরী,ব্যবসায়ী মোঃ আলম, মোঃ রুবেলসহ আরও অনেকে।
বক্তারা আলহাজ্ব মোঃ জসিম উদ্দিনের সমাজসেবা, শিক্ষা, মানবকল্যাণ ও নোয়াপাড়ার উন্নয়নে তার অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে নোয়াপাড়ার বিভিন্ন সামাজিক ও প্রবাসী সংগঠনের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শেষে সংবর্ধিত অতিথির দীর্ঘায়ু কামনা করে দোয়া কামনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট