1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ একুশের চেতনা ও আজকের যুবসমাজ: উত্তরাধিকার নাকি আবেগ? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে ধানের শীষের সমর্থনে ছাত্রদল নেতা আমিনুল ইসলামের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ ‘তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর বাংলাদেশ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা নানিয়ারচর সেনা জোন কর্তৃক বাজার পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য ট্রলি প্রদান আনোয়ারার বরুমছড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা মাদক,সন্ত্রাস ও চাদাবাজমুক্ত সমাজ ঘটতে যুবসমাজকে যুব শক্তিতে রুপান্তর করতে হবে – আসলাম চৌধুরী নগরীর ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে জামায়াত প্রার্থী শফিউল আলমের গণসংযোগ,চট্টগ্রাম-১১ আসনে পরিবর্তনের বার্তা চট্টগ্রাম–৮: বিএনপি প্রার্থীর প্রচারে মাঠে নেমেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম

“আল কুরআন” রচনায়ঃ মুহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)

  • সময় শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২৮৫ পঠিত

“আল কুরআন”

রচনায়ঃ মুহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)

কুরআন শরীফ নাযিল শুরু
ক্বদরের রাতে
আল্লা’র রাসূল পড়েন কুরআন
জিব্রাঈলের সাথে।

সন্দেহ নেই এই কিতাবে
আছে দ্বীনের আলো
ইহকাল আর পরকালের
নির্দেশনা ভাল।

একশ’ চৌদ্দ সূরা আছে
কুরআনে মাওলার
উম্মতে মুহাম্মদীর জন্য তা
মহা উপহার।

আউযুবিল্লাহ্ বিসমিল্লাহ্ দিয়ে
কুরআন পড়া শুরু
প্রশিক্ষণ নিতে কুরআন
লাগবে শিক্ষা গুরু।

আল ফোরকান আল হুদা
আন নূর আর রাহমান
আয্ যিকরসহ আল কুরআনের
আরও পাঁচটি নাম।

ইসলাম ধর্মের পথ নির্দেশক
আল্লাহ্ পাকের বাণী
সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব
পবিত্র কুরআনখানি

কুরআন পড়ার ফজিলত
আমলনামায় যাবে
প্রতি হরফে দশটি ছওয়াব
কুরআন পড়লে পাবে।

সন্তানদেরকে কুরআন শিখাই
তাদের শিশুকালে
ছওয়াব রেছানি করবে তারা
আমরা মারা গেলে।

নবী-রাসূলদের জীবন বৃত্তান্ত
কুরআনেতে মিলে
আল্লা’র রহমত বর্ষিত হবে
তাদের সম্মান দিলে।

আধ্যাত্মিক জ্ঞান অর্জনে
কুরআন গবেষণা করি
সঠিক জ্ঞান লাভ করতে
আউলিয়াদের পথ ধরি।

সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব
আল্লা’র কুরআনখানি
শ্রদ্ধাভরে সকল মুসলিম
তাই আমরা মানি।

সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট