1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)

পটিয়ায় হযরত মোস্তাক বিল্লাহ (রহ.) স্মরণসভা অনুষ্ঠিত

  • সময় বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২১৪ পঠিত

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁওয়ে আধ্যাত্মিক সাধক, বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সংস্কারক হযরত শাহ সুফি সৈয়দ আবু মোহাম্মদ মোস্তাক বিল্লাহ সুলতানপুরী (রহ.)–এর স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ ২০২৬) বিকেল ৩টায় হাইদগাঁওয়ের গাউছিয়া কমিউনিটি সেন্টারে হাইদগাঁও ইউনিয়ন নাগরিক কমিটির উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হাইদগাঁও ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি মো. মাহবুবুল আলম সভাপতিত্ব করেন । এতে ফারুক আহমেদ রাজুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন হাইদগাঁও ইউনিয়ন নাগরিক কমিটির সদস্য সচিব সৈয়দ মিয়া হাসান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান আজমল হোসেন জামাল, আমানতুল্লাহ মাস্টার, ফজলুল হক মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আবু ফয়েজ, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ইসহাক মিয়া মেম্বার, বীর মুক্তিযোদ্ধা বাবু স্বপন চন্দ, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হাকিম রানা, সিনিয়র সাংবাদিক সেলিম চৌধুরী, প্রথম আলোর প্রতিনিধি আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম, মাইনুল ইসলাম মামুন, সাইফুল্লাহ, আবুল ফজল, সাইফুল্লাহ সুলতানপুরী, আবুল ফজল মনসুর উল্লাহ সুলতানপুরী, জামাল উদ্দিন, মুহাম্মদ মুমিনুল হক মাস্টার, মো. নাসির উদ্দিন, মোহাম্মদ মাহমুদুল হক মাস্টার, নেছার আহমেদ, মো. জসিম উদ্দিন, মো. আবুল কালাম জাহাঙ্গীর, এনামুল হক মঞ্জু, কৃষক কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীন, চন্দনাইশ থানা শিক্ষা কর্মকর্তা মুহম্মদ ইলিয়াস, দুবাইপ্রবাসী ব্যবসায়ী মফিজুর রহমান, আবু তাহের মুন্না, শহীদ মো. আবুল হাসনাত সোহাগ, হাফেজ সোহাগ, জামাল রফিক, ফোরকান, আইয়ুব আলী হিরো, মোহাম্মদ হাসান, প্রবাসী মোহাম্মদ আবুল কাশেম, এসআই মোহাম্মদ এরশাদ, মো. সেলিম, ব্যাংকার নুরুল ইসলাম লিটন, ফরহাদ, মো. শাহাজাহান, আব্দুল মান্নান গনি, মেম্বার মিয়া, দুলাল, ইমাম হোসেন এনাম, মোস্তাক, সাইফু, শাকেরসহ আরও অনেকে।
এ সময় আলেম-উলামা, জনপ্রতিনিধি, সমাজসেবক, কোভিড-যোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্মরণসভায় বক্তারা বলেন, হযরত মোস্তাক বিল্লাহ সুলতানপুরী (রহ.)–এর জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে একটি নৈতিক, মানবিক ও আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট