1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই, বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত চট্টগ্রাম ইপিজেডের আডমস কেপ কারখানায় ফের আগুন বাঘাইছড়িতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানা বন্ধ, ডিএপিএফসিএলও ঝুঁকিতে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন-১৪৩৩ কমিটি গঠিত চন্দনাইশ পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রাশেদ হামিদ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সাথে সিলেট জেলা প্রশাসকের আলোচনা সভা অনুষ্ঠিত

  • সময় শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৩২৫ পঠিত

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক, সি‌লেট।

সিলেটে প্রবাসীদের টেকসই অর্থনৈতিক উন্নয়ন, প্রবাসীদের সম্পৃক্ততা, সহযোগিতা এবং কৌশলগত প্রকল্প বাস্তবায়নে ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইবিএফসিআই) এর প্রতিনিধিদল সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এর সাথে ১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়, সিলেটে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাসুদ রানা।

সভায় বক্তব্য রাখেন স্কটল্যান্ডে বাংলাদেশের কনসাল জেনারেল এবং ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইবিএফসিআই) এর প্রেসিডেন্ট ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই ডিবিএ ডি.লিট। (ইবিএফসিআই) এর উপদেষ্টা প্রফেসর ড. মুসাদ্দেক এ চৌধুরী। জমজম বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী। (ইবিএফসিআই) এর পরিচালক আথাইর খান। (ইবিএফসিআই) এর প্রতিষ্ঠাতা পরিচালক ও উপদেষ্টা অধ্যাপক ড. সাবাওয়ার চৌধুরী। (ইবিএফসিআই) এর নির্বাহী পরিচালক সাখাওয়াত আলী। (ইবিএফসিআই) এর আর্থিক পরামর্শক ও জমজম বাংলাদেশের পরিচালক সাব্বির চৌধুরী। (ইবিএফসিআই) এর পরিচালক মিজান চৌধুরী (কানাডা)। (ইবিএফসিআই) এর সদস্য মুজিবুর রহমান। (ইবিএফসিআই) এর কনসালটেন্ট আর্কিটেক্ট অ্যান্ড ডিজাইনার শাকুর মজিদ (বাংলাদেশ)। এশিয়ান স্মল বিজনেস ফেডারেশনের সভাপতি ও (ইবিএফসিআই) এর সহযোগী সদস্য এম এ গনি (দুবাই)। (ইবিএফসিআই) এর প্রেস অ্যান্ড মিডিয়া ক্রসপোডাবসি মোঃ শহিদুল ইসলাম।

ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই বলেন, বাংলাদেশ সরকারের সহযোগিতা পেলে যুক্তরাজ্য, ইউরোপ এবং সিলেট জেলার মধ্যে প্রবাসীদের দ্বিপাক্ষিক সম্পৃক্ততার লক্ষ্য টেকসই অর্থনৈতিক, ব্যবস্থা গড়ে তোলা, সিলেটের মেগা প্রকল্পগুলোতে বিনিয়োগ ও উন্নয়নমানের প্রযুক্তি, স্বাস্থ্য সেবা, শিক্ষা ব্যবস্থা, নিরাপদ কর্মসংস্থান গঠন ও বিনিয়োগে প্রবাসীরা কাজ করতে আগ্রহ প্রকাশ করবেন, আমরা চাই আমাদের দেশ আরো বহুদূর এগিয়ে যাক।

জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বলেন, নিজ দেশে বিনিয়োগ করার জন্য প্রবাসীদের সরকারি ভাবে যত প্রকার সুযো-সুবিদা, নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস প্রদান করেন ও যার মধ্যে করমুক্ত বিনিয়োগ সুবিধা, এনআরবি বিনিয়োগ জোন স্থাপন, যা বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে এবং অর্থনীতিকে শক্তিশালী করার আহবান জানান এবং এনআরবি বিনিয়োগ জোন ও স্মার্ট সিটি: সিলেটে প্রবাসীদের জন্য ‘এনআরবি ইনভেস্টমেন্ট জোন’ এবং ‘স্মার্ট সিটি’ গড়ে তোলার প্রস্তাব রাখেন, যেখানে জমি ও কাগজপত্র সংক্রান্ত সমস্যা সমাধান করা হবে বলে উল্লেখ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট