1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফ্রিপোর্ট মোড়ে চাঁদাবাজির অভিযোগে হকারদের মানববন্ধন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের আলোচনা ও পুষ্পার্ঘ্য অর্পণ বিজয়নগর ও ১৪ নম্বর ওয়ার্ডে জহুর আহমেদ ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ পটিয়ায় আগুনে পুড়ে দুই ওয়ার্কশপ, ক্ষতি ৭০ লাখ টাকা। একটি সুন্দর রাউজান বিনির্মানে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব : গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি পটিয়া সচেতন নাগরিক ফোরামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। পাকা সেতুর অভাবে পটিয়া ও বোয়ালখালীর হাজারো মানুষের দুর্ভোগ চরমে। পার্বত্য চট্টগ্রামে সমন্বিত উন্নয়নের রূপরেখা: দৃঢ় অবস্থানে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন অর্থপাচার রোধে আইন নয়, চাই কার্যকর সচেতনতা লেখক ও গবেষক জসীম উদ্দিন খন্দকার রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনু‌ষ্ঠিত

এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময়

  • সময় রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৮০ পঠিত

 

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউছার চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন (এডব্লিউসিআরএফ)-এর নেতৃবৃন্দ।

৪ জানুয়ারি ২০২৬, রবিবার সকালে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় নারী ও শিশুদের দক্ষতা উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই মানবসম্পদ গঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য এনএসডিএ অনুমোদিত স্কিল ট্রেনিং সেন্টার স্থাপন, প্রশিক্ষণের মান উন্নয়ন, সার্টিফিকেশন কার্যক্রম জোরদার এবং প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বিষয়ে প্রস্তাব তুলে ধরা হয়।

মতবিনিময়কালে সংগঠনের মহাসচিব মোহাম্মদ আলী বলেন, নারী ও শিশুদের টেকসই ক্ষমতায়নের জন্য দক্ষতা উন্নয়ন অত্যন্ত জরুরি। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের দিকনির্দেশনা ও সহযোগিতা পেলে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য মানসম্মত দক্ষতা প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হবে। এতে আত্মনির্ভরশীলতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে নারী ও শিশুদের শিক্ষা, অধিকার সুরক্ষা ও দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে।

এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউছার চৌধুরী এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেন এবং নারী ও শিশুদের দক্ষতা উন্নয়নে সামাজিক সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। তিনি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

এই সময় মতবিনিময় সভায় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা এডভোকেট মুহাম্মদ বরকত উল্লাহ খাঁন ও এসোসিয়েট মেম্বার মোঃ আবু জাফর দেওয়ানসহ সংগঠনের প্রতিষ্ঠাতা, মহাসচিব ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট