1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সবার জন্য রইল আন্তরিক শুভকামনা। বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের নিয়মিত সভা অনুষ্ঠিত

  • সময় মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩৪ পঠিত

 

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের অন্যতম অঙ্গসংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর নিয়মিত সভা মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের প্রাক্তন জেলা গভর্নর লায়ন এস. এম শামসুদ্দিন এমজেএফ। ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. নুরুল আকবর কাজল এর সভাপতিত্বে সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়া’র সঞ্চলনায় বক্তব্য রাখেন লায়ন একেএম শওকত হাসান খান, লায়ন ইফতেখার হোসাইন খান চৌধুরী এমজেএফ, লায়ন রোকেয়া হক, লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধূরী, লায়ন একরামুল হক ভুইঁয়া, লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ, লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, লায়ন মো. হাবিবুর রহমান, লায়ন শোভিত বিকাশ বড়ুয়া এফসিএমএ, লায়ন মোহাম্মদ জাহেদ হোসেন, লায়ন মোহাম্মদ সোয়েব, লায়ন আনোয়ারা বেগম, লায়ন কুনাল কান্তি বড়ুয়া, লায়ন মিঠুন বড়ুয়া লিও হোসেন মো. ইমরান নিকসন, লিও ইখলাস উদ্দিন আকিল, লিও তাওহিদ হাসান রিহাব, লিও আব্দুল্লাহ জাহের নাজিব প্রমূখ।
প্রধান অতিথি লায়ন এস. এম. শামসুদ্দিন তাঁর বক্তব্যে বলেন, লায়নিজম মানবতার সেবায় একটি অনন্য আদর্শ, যা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি লায়ন্স ইন্টারন্যাশনাল-এর সেবামূলক কার্যক্রমে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি তিনি সদস্যদের ঐক্য, শৃঙ্খলা ও নিয়মিত কার্যক্রমের মাধ্যমে ক্লাবকে আরও গতিশীল করার আহ্বান জানান এবং ভবিষ্যতে মানবতার সেবায় ক্লাবের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট