1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত পটিয়ায় পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধ, বৃদ্ধার দুটি দাঁত উপড়ে ফেলার অভিযোগ পটিয়ায় ভূমি অফিসে দালাল আটক, ৪ দিনের কারাদণ্ড বোয়ালখালীতে মেধস মুনির আশ্রম পরিদর্শনে ডিসি-এসপি, দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ

  • সময় শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৩৩ পঠিত

 

লায়ন্স ক্লাব অব চিটাগাং ক্লাসিক ও লিও ক্লাব অব চিটাগাং ক্লাসিকের যৌথ উদ্যোগে গত ১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ‘অপরাজেয় বাংলাদেশ’ শিশু সদনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী, পুষ্টিকর খাদ্য এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এ উপলক্ষে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, ক্রেস্ট প্রদান ও ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রমেরও আয়োজন করা হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগাং ক্লাসিকের সভাপতি লায়ন নীল রতন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের ‘গ্লোবাল কজেস অফ ইয়ুথ’-এর চেয়ারপার্সন লায়ন মো. জিয়াউল হক সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন নেয়ামত উল্লাহ খান, জোন চেয়ারপার্সন লায়ন রিটন দাশ ও ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন সুমন আহমেদ। আরো উপস্থিত ছিলেন লিও ক্লাব সভাপতি লিও ফারিয়া সুলতানা, সহ-সভাপতি লিও আবরারুল হক ফাহিম, সাধারণ সম্পাদক লিও তুহিন মজুমদার, কোষাধ্যক্ষ লিও সায়েম উর রহমান, যুগ্ম সমন্বয়কারী লিও রাইমা দাশ, টেমার লিও সাইদুর জামান নূর এবং সদস্য লিও আব্দুল্লাহ আল ফাহিম, লিও সৈকত পল, লিও জয় বর্ধন ধর ও লিও বাপ্পী রানী শীল। ‘অপরাজেয় বাংলাদেশ’-এর পরিচালক জিনাত আরা বেগম, তাহুরা ইয়াসমিন, মৌসুমি আক্তার ও জান্নাতুল ফেরদৌসসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে শিশুদের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও পুষ্টিবিষয়ক পরামর্শ প্রদান করা হয়। পরে শিশু সদনের ৪৮ জন শিক্ষার্থী ও ১০ জনের অধিক কর্মকর্তার মাঝে খাবার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, এটি লায়ন্স ক্লাব অব চিটাগাং ক্লাসিকের ২০২৬-২০২৭ সেবাবর্ষের তৃতীয় অক্টোবর সার্ভিস প্রোগ্রাম। বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট