1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত পটিয়ায় পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধ, বৃদ্ধার দুটি দাঁত উপড়ে ফেলার অভিযোগ পটিয়ায় ভূমি অফিসে দালাল আটক, ৪ দিনের কারাদণ্ড বোয়ালখালীতে মেধস মুনির আশ্রম পরিদর্শনে ডিসি-এসপি, দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা

মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা

  • সময় শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২২ পঠিত

 

মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা প্রদান করেছে তাঁর নিজস্ব ক্লাব লিও ক্লাব অব চিটাগং সেঞ্চুরিয়ান।

বুধবার ক্লাবের মাসিক সভা উপলক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবের বর্তমান ও সাবেক নেতৃত্ব, উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং লিও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা লিও অভি আলম তুহিনের নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা, নিষ্ঠা ও সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ নেতৃত্বের সাফল্য কামনা করেন।

সংবর্ধনার অনুভূতি প্রকাশ করতে গিয়ে লিও অভি আলম তুহিন তাঁর প্রতি ভালোবাসা, সম্মান ও আস্থা রাখার জন্য লিও ক্লাব অব চিটাগং সেঞ্চুরিয়ানের সব সদস্য, উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; বরং তাঁর প্রিয় ক্লাব, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত প্রচেষ্টা এবং অনুপ্রেরণার প্রতিফলন। ভবিষ্যতেও লিও আন্দোলনের অগ্রযাত্রা, নেতৃত্বের বিকাশ এবং মানবতার সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং সেঞ্চুরিয়ানের পরিচালক লায়ন আবু মোরশেদ, ক্লাবের প্রেসিডেন্ট অনিক চন্দ্র শীল, সদ্য সাবেক জেলা সভাপতি লিও শওকত হোসেন, বর্তমান জেলা সভাপতি হোসেন মোহাম্মদ ইমরান নিক্সন, জেলা সহসভাপতি রাফিদ আনাফ, লিও জেলা জয়েন্ট ট্রেজারার তানভীর হোসেন আসিফ এবং লিও ক্লাব অব চিটাগং সেঞ্চুরিয়ানের পরিচালক লিও মইনুল হাসান রিয়াদ। এ ছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট লিও রোজিনা প্রেমা, সেক্রেটারি লিও জাবেদ হাসান তুষার এবং ক্লাবের অন্যান্য সদস্য তাসফিয়া, রেহনুমা, সুমিত, বিশ্বজিৎ, রাহিক, শিবা, অর্পণ ও ইরফানসহ অনেকে।

উল্লেখ্য, লিও ক্লাব অব চিটাগং সেঞ্চুরিয়ান প্রতিষ্ঠালগ্ন থেকেই নেতৃত্বের বিকাশ, মানবিক সেবা ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ক্লাবের পক্ষ থেকে আয়োজিত এ সংবর্ধনা নতুন দায়িত্ব পালনে লিও অভি আলম তুহিনকে আরও অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট