1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুর্নীতি, সন্ত্রাসমুক্ত করে আধুনিক মডেল আসনে রূপান্তর করা হবে: চট্টগ্রাম ১৪ নবনির্বাচিত সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ চন্দনাইশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন আনোয়ারা উপজেলায় আহত বিএনপির নেতাকর্মীদের খোঁজখবর নিতে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংসদ সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ১৮ লক্ষ টাকার সিগারেট, মোবাইল ও বিউটি ক্রিম জব্দ খোলা চিঠি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পূর্বাশার আলো’র সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিলে বক্তারা: রমজানে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য কুরআনের আলোকে অপশাসন ও জুলুম মুক্ত বাংলাদেশ গড়তে হবে : মাওলানা মুহাম্মদ শাহজাহান দুবাইয়ে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোতয়ালীতে স্কুলছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ,পলাতক তুষারকে ধরতে মাঠে পুলিশ

কক্সবাজারে সমুদ্র সৈকতে এক যুবক কে গুলি করে হত্যা

  • সময় বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২৫৯ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
‎কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম গোলাম রব্বানী (৫৫)। তিনি খুলনার দৌলত পুরের বাসিন্দা, মো. গোলাম আকবরের পুত্র বলে জানা যায়।

‎অদ্য ০৯ (জানুয়ারি) বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।

‎ঘটনার পর পরই পুলিশের কয়েকটি টিম অভিযান শুরু করেছে দুর্বৃত্তকে ধরতে এমন টা জানান কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস।

‎নিহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা অটো রিকশা চালক আব্দুস সালাম বাবু জানান, সিগাল পয়েন্টের সামনে কাঠের ব্রীজের পাশে একটি গুলির শব্দ শুনতে পাই। কিন্তু কে মেরেছে দেখতে পাইনি। তখন চোখে পড়ে এক ব্যক্তি ঢলে পড়ছে।

‎এরপর গুলিবিদ্ধ ব্যক্তিকে তাৎক্ষণিক উদ্ধার করে নিজের অটো রিকশায় করে হাসপাতালে নিয়ে আসেন বলে জানান আব্দুস সালাম।

‎হাসপাতালে আনার পর পকেট থেকে জাতীয় পরিচয় পত্র দেখে নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা হয়।

‎নিহত গোলাম রাব্বানী খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বলে জানা গেছে। তিনি খুলনা সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট