
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম কালুরঘাট ফেরিঘাট এলাকা থেকে কর্ণফুলী নদীতে পড়ে যাওয়া একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে একটি বেসরকারি সংস্থার ক্রেনের সাহায্যে ট্রাকটি নদী থেকে তুলে আনা হয়।
এর আগে, বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে ফেরিঘাট এলাকায় ব্রেক ফেল করে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকচালক মো. ওসমান (৩৫) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ট্রাকটির মালিক পক্ষের মোহাম্মদ ইব্রাহীম জানান, নগরীর সাগরিকা এলাকার একটি বেসরকারি সংস্থার ক্রেন ভাড়া করে উদ্ধার কাজ সম্পন্ন করা হয়েছে।
Leave a Reply