1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বোয়ালখালীতে মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

  • সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৩৬ পঠিত

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালী উপজেলায় হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষক ও প্রতিষ্ঠাতা সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টায়
উপজেলার পোপাদিয়া আকুবদন্ডী আলী আহমদ কমিশনার সড়কে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এ কর্মসূচি পালন করেন। এতে বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সোহাইল উদ্দিন আনছারী, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা নুরুদ্দিন এবং অভিভাবক এম. জসিম উদ্দিন।

এ সময় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল ঐতিহ্যবাহী হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার করে আসছে। পাশাপাশি মাদ্রাসার শিক্ষক ও প্রতিষ্ঠাতা সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি শুরু করছে। অনতিবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, গত বছরের ২ ফেব্রুয়ারি স্থানীয় এস. এম. সাহাদাত হোসেন নামের এক ব্যক্তি মাদ্রাসার শিক্ষক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুর রহিম, মাওলানা মো. হাবিবুর রহমান, মাওলানা সৈয়দ মোহাম্মদ ফখরুদ্দীন এবং প্রতিষ্ঠাতা সদস্য এস. এম. মোদ্দাচ্ছেরের বিরুদ্ধে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভূমি-সংক্রান্ত বিষয়ে একটি মামলা দায়ের করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট