1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সেন্টার অব এক্সেলেন্স ইন বুড্ডিস্ট স্টাডিজ-এর নতুন কমিটি গঠন পটিয়ায় ৮ কোটি টাকার মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন,মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই ক্রীড়া প্রতিমন্ত্রী- আমিনুল হক। বিশ্ব পরিবেশ দিবসে পটিয়ায় মানবতার বন্ধনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। লায়ন্স ক্লাব অব চিটাগাং ক্লাসিকের ২০২৬-২৭ সেবা বর্ষের কমিটি গঠন  পটিয়ায় তালের পাইকারি বাজার প্রতিদিন বাড়ছে মানুষের ভিড়। পাহাড়তলীতে হামলা ও হত্যাচেষ্টার মামলায় আদালতে জামিন নামঞ্জুর, কারাগারে মাদক কারবারি আলমগীর রাতের খাবার খেয়ে একই পরিবারের ৬ জন গুরুতর অসুস্থ পটিয়ায় কাঠালের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি। লোকসংস্কৃতির এক জীবন্ত কিংবদন্তি ছিলেন পটিয়ার আবদুল গফুর হালী। সিলেটে বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কর্ণফুলী প্রেস ক্লাবের কমিটি গঠিত মোর্শেদ নয়ন সভাপতি, আবেদ সাধারণ সম্পাদক

  • সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৫২৯ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

নবসৃষ্ঠ কর্ণফুলী উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের নিয়ে প্রথমবারের মতো কর্ণফুলী প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। দৈনিক পূর্বকোনের নিজস্ব সংবাদদাতা মোরশেদুর রহমান নয়নকে সভাপতি ও দৈনিক পূর্বদেশের প্রতিনিধি আবেদুজ্জামান আমিরীকে সাধারন সম্পাদক করে আগামী দুই বছরের জন্য কমিটিটি ঘোষনা করা হয়।

আজ সোমবার বিকেলে কর্ণফুলী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেস ক্লাবের আহবায়ক কমিটির বৈঠকে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটি গঠণকল্পে প্রেস ক্লাবের আহবায়ক ও দৈনিক প্রথম আলোর প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর প্রতিনিধি শফিউল আজম, সমকালের প্রতিনিধি আহমদ উল্লাহ ও কালের কণ্ঠের প্রতিনিধি হুমায়ুন কবির শাহ সুমন। বৈঠকে সর্বসম্মতিক্রমে দৈনিক পূর্বকোনের নিজস্ব সংবাদদাতা মোরশেদুর রহমান নয়নকে সভাপতি ও দৈনিক পূর্বদেশের প্রতিনিধি আবেদুজ্জামান আমিরীকে সাধারন সম্পাদক করা হয়। আগামী দুই বছরের জন্য কমিটিটি ঘোষনা করা হয়।

উল্লেখ্য; কর্ণফুলী প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে মোহাম্মদ মোরশেদ হোসেনকে আহবায়ক, শফিউল আজমকে যুগ্ম আহবায়ক, আহমদ উল্লাহকে সদস্য সচিব ও হুমায়ুন কবির শাহ সুমন যুগ্ম সচিব করে গত ২০ জানুয়ারীতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে এ কমিটি ঘোষণা করা হয়। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট