1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী মানবিক মানুষ তৈরি করতে নতুন প্রজন্মকে কাজ করতে হবেঃ সংবর্ধনা সভায় নুরুল আলম। পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে উন্নত চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান শোক সংবাদ সেন্টার অব এক্সিলেন্স এন্ড বুড্ডিস্ট স্টাডিজ’র জরুরি সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের পথে, আরও ৭৮টির পরিকল্পনা : চসিক মেয়র

কুড়িগ্রামের রাজারহাটে স্বেচ্ছাসেবী সংগঠন পথের আলোর মানবিক সহায়তা কার্যক্রম

  • সময় শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯২ পঠিত

মোঃ শফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার অন্যতম একটি মানবিক সংগঠন ‘পথের আলো,রাজারহাট। যার যাত্রা শুরু ২০২০ইং।অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে সংগঠনটি। সংগঠনটির বর্তমান সদস্য সংখ্যা প্রায় ২০০ জন।

সংগঠনটির বর্তমান সভাপতি আনিছুর রহমান লিটন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বসুনিয়া সুইট ও কোষাধ্যক্ষ মজনু সরকার সহ সংগঠনের সকল সদস্যগণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত।বর্তমান সংগঠনটি রাজারহাট উপজেলা নিয়ে কাজ করে যাচ্ছে। হয়তো পরিধি বাড়লে কুড়িগ্রাম জেলা নিয়েও কাজ করতে পারবে আশা করা যায়।

তারই ধারাবাহিকতায় ২১ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের আউলিয়ার দরগা গ্রামের কেছভান বেওয়া নামের একজন বয়স্ক দুঃখী মায়ের কাছে প্রায় দেড় মাসের খাবার নিয়ে পৌঁছে যায় পথের আলো,রাজারহাট পরিবার।

আমরা কেছভান বেওয়া(৮০) নামের বয়স্ক মহিলাকে জিজ্ঞেস করলে উনি জানান দেয় যে পথের আলো,রাজারহাট সংগঠনটি আমার মত অসংখ্য পরিবারের পাশে দাঁড়িয়েছে।আমি ধন্যবাদ ও দোয়া করি তারা এবং সংগঠনটি এগিয়ে যাক, মানুষের পাশে থেকে কাজ করে যাক তারা।

সংগঠনের স্থানীয় সকল সদস্য উপস্থিত থেকে খাদ্য সহায়তা প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। এসময়ে উপস্থিত ছিলেন পথের আলো,রাজারহাট পরিবারের সকল স্থানীয় সদস্য- আনিছুর রহমান লিটন, মোশাররফ হোসেন বসুনিয়া সুইট, হাফিজুর রহমান, মোকছেদুল বসুনিয়া, রুবেল মিয়া, মাহফুজ মামুন, কবিরুল ইসলাম সৃজন, মোজাফফর হাসান ও জাকির হোসেন মন্ডল উপস্থিত ছিলেন।

সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী ‘মানুষ মানুষের জন্য,মানব সেবায় পরম ধর্ম’ প্রতিপাদ্য কে রেখে সংগঠনের নেতৃত্বদানকারী কতৃপক্ষ দিনের পর দিন৷ অসহায়,সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে।
আমি এবং আমরা সকলে সংগঠনটির উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর উন্নতি কামনা করি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট