1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
অসহায় ও নিম্ন আয় রোজাদার পরিবারের পাশে প্রয়াস সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তায় কক্সবাজার সৈকত থেকে বৌদ্ধ ভিক্ষুদের ঢাকামুখী পদযাত্রা বাঘাইছড়িতে নতুন ডিজাইনে বড়ুয়া ইলেক্ট্রনিক্স শুভ উদ্বোধন বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্টের উদ্যোগে পোপাদিয়ায় ইফতার বিতরণ সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর রমজানের ইফতার, দোয়া মাহফিল ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত পটিয়ায় রমজানে ইফতার ও মাসব্যাপী কোরআন বিতরণ কর্মসূচির উদ্বোধন, মরহুম অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.) স্মরণে দোয়া চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে বৃহৎ ইফতার মাহফিল: প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির ইফতার মাহফিল সম্পন্ন চট্টগ্রাম নগরীর চকবাজারের কাচ্চি ডাইন’কে ৩ লাখ টাকা জরিমানা

কোতোয়ালী থানার জালে ধরা ৩ নারী মাদক কারবারি: ২৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার

  • সময় শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৮১ পঠিত

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক:
চট্টগ্রাম মহানগরীর নতুন রেলওয়ে স্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশের একটি সফল অভিযানে ২৪০০ (দুই হাজার চারশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

১৮ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোঃ আব্দুল করিম এর নেতৃত্বে পরিচালিত এই যৌথ অভিযানে গ্রেফতার হওয়া আসামিরা হলেন:

১. ফাতেমা বেগম ওরফে রাজিয়া (৫০), স্বামী- সোনা মিয়া, সাং- নোয়াখালী পাড়া, বাহারছড়া ইউপি, থানা- টেকনাফ, কক্সবাজার।

২. মনোয়ারা বেগম (৪০), স্বামী- নুরুল আলম, সাং- কচ্ছপিয়া, বাহারছড়া ইউপি, টেকনাফ, কক্সবাজার।

৩. সেনোয়ারা বেগম (৩৫), স্বামী- হোসেন আহমেদ, সাং- নোয়াখালী পাড়া, বাহারছড়া ইউপি, টেকনাফ, কক্সবাজার।

পুলিশ জানায়, তাদের দখল হতে মোট ২৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এর ৩৬(১) সারণির ১০(খ) ধারায় কোতোয়ালী থানায় মামলা নং-৩১, তারিখ- ১৮ জুলাই ২০২৫ খ্রি. দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, এই তিনজনই সংঘবদ্ধভাবে মাদক পাচারে জড়িত এবং দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে সংশ্লিষ্ট থাকার তথ্য রয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) তাদের এই অভিযানে মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান কর্মকর্তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট