1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

মাদক ও চাঁদাবাজি নির্মূলে ঐক্যবদ্ধ হউন, চট্টগ্রাম জেলা প্রশাসক

  • সময় মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২০ পঠিত

 

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেই উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন সম্ভব। জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের ন্যায় ও নীতির ভিত্তিতে কাজ করতে হবে। একই সঙ্গে সমাজ থেকে মাদক ও চাঁদাবাজি নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
গতকাল সোমবার সকাল ১১টায় বোয়ালখালী উপজেলা পরিষদ মিলনায়তনে (স্বাধীনতা) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, সমাজসেবা কর্মকর্তা পিপলূ চন্দ্র নাথ, কৃষি অফিসার মো. শাহানুর ইসলাম এবং বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসাইন, এলএসডি খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক, আনসার ও ভিডিপি কর্মকর্তা শফিকুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা অলক চাকমা এবং পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মিজানুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভার আগে বোয়ালখালী উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত পৃথক এক অনুষ্ঠানে জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে ৩টি ট্রাইসাইকেল এবং ৪ জনকে ‘সুবর্ণ নাগরিক কার্ড’ প্রদান করেন। এছাড়া ব্যবসায়িক সহায়তা হিসেবে ২ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে ক্ষুদ্রঋণ দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট