1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান আজ সন্ধ্যায় চট্টগ্রামের বন্দর স্কুল মাঠে আমীরে জামায়াতের জনসভা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলা রাঙ্গামাটিতে অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ শীতার্ত মানুষের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট গণতন্ত্র ও বাবার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে ইসরাফিল খসরু সংযুক্ত আরব আমিরাত আওলাদে রাসূল আগমন উপলক্ষে গাউছিয়া কমিটির কেন্দ্রীয় পরিষদের মাহফিল বিকাশ-নগদ-রকেটে ১ হাজার টাকার বেশি লেনদেন করা যাবেনা বায়েজিদের বাংলাবাজার সন্ত্রাস,চাঁদাবাজি ও অবৈধ দখলে অতিষ্ঠ ব্যবসায়ী ও এলাকাবাসী

“খাজা মুহাম্মদ ছাইফুদ্দীন (রহঃ)” -মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )

  • সময় সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২৩৪ পঠিত

“খাজা মুহাম্মদ ছাইফুদ্দীন (রহঃ)”

-মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )

এনায়েতপুরে আবির্ভাব তাঁহার
মা গোলেনূরের কোলে
খাজা ইউনুস আলী (রহ:) খুশী হলেন
পুত্র জন্ম নিলে।

মেহেদী বাগীর ভবিষ্যত বাণী
প্রচার করবে আল্লা’র দ্বীন
জন্মের পূর্বে নাম রাখলেন
খাজা মুহাম্মদ ছাইফুদ্দীন।

‘ছাইফুদ্দীন’ নামের অর্থ হল-
ধর্মের তলোয়ার
তরীকতে মোজাদ্দেদীয়ায়
আল্লাহ্ তায়ালার উপহার।

আধ্যাত্মিক জ্ঞানে মহাপুরুষ
জন্ম নিলেন এ ধরায়
বহু কারামত তাঁর জীবনে
মুরিদ সকলে দেখতে পায়।

খিলাফতি পাগড়ি ছিল
এনায়েতপুর পাক দরবারে
খাজা ছাইফুদ্দীন লাভ করলেন তা
মুর্শিদের প্রাণ কেড়ে।

ময়মনসিংহে হিযরত করলেন
ছিল কিন্তু বালুর চর
সত্য তরীকা প্রচার করতে
কষ্ট করলেন জীবন ভর।

দরবার প্রতিষ্ঠায় ক্রয় করলেন
শম্ভুগঞ্জী পীর মহান
রমেশ বাবুর লাল বাড়িটা
হয়ে গেল তীর্থস্থান।

স্বর্ণপদক লাভ করেছেন তিনি
একাধিক লেখা কিতাবে
সম্মানে ভূষিত হয়েছেন তিনি
‘গাউসুল আযম’ খিতাবে।

৩০শে আশ্বিন ১৫ই অক্টোবর
ইহধাম সে ত্যাগ করে
শোকের ছায়া নেমে আসে
আশেকানদের সব ঘরে।

সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট