1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৫ আগস্ট স্মরণে পটিয়ায় দোয়া, মিলাদ মাহাফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত  ১৫ আগস্ট- শ্রদ্ধা, স্মরণের পাশাপাশি তরুণ প্রজন্ম ইতিহাসকে জানুন: নেছার আহমেদ খান  প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা ব্যতিক্রমী বার্তা নিয়ে নাটক ‘বাজির তাস’ পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এ পুরস্কৃত শওকত আকবর মুন্না পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন এনামুল হক এমপি ১৫ আগস্ট উপলক্ষে পটিয়ায় ছাত্র-ছাত্রীদের মাঝে ডক্টর জুলকারনাইন চৌধুরীর উদ্যোগে তবারক বিতরণ দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ চট্টগ্রামে জলবায়ু ও মানবাধিকার নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল: গুরুত্ব পেল নারী-শিশুর নিরাপত্তা

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সময় সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮৬ পঠিত

প্রেস বিজ্ঞপ্তি

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আয়োজনে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

০২ ফেব্রয়ারি সোমবার সকাল ১১ টায় বনানীস্থ একটি হোটেলে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির মাননীয় সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের সাবেক প্রধান নির্বাচন কমিশনার দিনেশ কুমার থাপালিয়া। বিশেষ অতিথি মালদ্বীপের নির্বাচন কমিশনের সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ আকরাম, ঢাকায় নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন ললিতা সিলওয়াল, নেপালের গণতন্ত্র ও নির্বাচন বিশ্লেষক রামেশ অধিকারী।
নিরাপত্তা বিশ্লেষক ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আবু নাসের মোহাম্মদ ইলিয়াস, সদ্য নিয়োগপ্রাপ্ত কেন্দ্রীয় উপদেষ্টা আবুল হোসেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর পরিচালক ইকবাল হোসেন ও সংগঠনের কর্মকর্তা মেজর জাহিদ (অবসরপ্রাপ্ত)।

সভায় বক্তারা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে দেশি ও বিদেশি নির্বাচন বিশেষজ্ঞ, বিশ্লেষক ও মানবাধিকারকর্মীরা অংশগ্রহণ করেন।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট