1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ একুশের চেতনা ও আজকের যুবসমাজ: উত্তরাধিকার নাকি আবেগ? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে ধানের শীষের সমর্থনে ছাত্রদল নেতা আমিনুল ইসলামের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ ‘তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর বাংলাদেশ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা নানিয়ারচর সেনা জোন কর্তৃক বাজার পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য ট্রলি প্রদান আনোয়ারার বরুমছড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা মাদক,সন্ত্রাস ও চাদাবাজমুক্ত সমাজ ঘটতে যুবসমাজকে যুব শক্তিতে রুপান্তর করতে হবে – আসলাম চৌধুরী নগরীর ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে জামায়াত প্রার্থী শফিউল আলমের গণসংযোগ,চট্টগ্রাম-১১ আসনে পরিবর্তনের বার্তা চট্টগ্রাম–৮: বিএনপি প্রার্থীর প্রচারে মাঠে নেমেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম

চট্টগ্রামের থানা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী মাহির, হতে চান আদর্শ শিক্ষক

  • সময় রবিবার, ৫ মে, ২০২৪
  • ২৩২ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
২০২৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় চট্টগ্রামের শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারী কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মাহির রহমান চট্টগ্রাম নগীর পাঁচলাইশ ও ডবলমুরিং দু’টি থানায় ১ম স্থান অর্জন করে থানা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হওয়ার গৌরব অর্জন করেছে। সে ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হতে চায়, এজন্য সে সকলের কাছে দোয়া প্রত্যাশী। মাহিরের এ অর্জনে তাঁর বাবামাসহ পরিবারের সদস্যরা, সরকারী কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আত্মীয়স্বজন সবাই আনন্দিত। মাহির গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানার অন্তর্গত কৈয়ারবিল ইউনিয়নের ভরন্যারচর গ্রামে। মাহিরের বাবা হাবিবুর রহমান একজন সরকারী চাকরিজীবি। মা রোজিনা আকতার একজন আদর্শ গৃহিনী। ৩ ভাইয়ের মধ্যে মাহির সবার বড়। প্রখর মেধাবী ছাত্র মাহির একাডেমিক পড়ালেখার পাশাপাশি চিত্রাংকন, কম্পিউটার শেখা আর বাগান করা তার শখ । বাংলাদেশ শিশু একাডেমী চট্টগ্রাম হতে সে চিত্রাংকনের তিন বছরের ড্রয়িং কোর্স, দুই বছরের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স ও হাতের লেখা প্রশিক্ষণ কোর্সে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে সার্টিফিকেট অর্জন করেছে। ইতোমধ্যে শিক্ষা ব্যবস্থার নতুন কারিকুলাম নিয়ে ‘শিক্ষায় নবযাত্রা’ নামে মাহিরের লেখাটি প্রসংশা কুড়িয়েছে সর্বজনের কাছে। মাহিরের বাবা হাবিবুর রহমান ও মা রোজিনা আকতার জানান, তাদের ছেলে মাহির ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হতে চায়। এজন্য সবার কাছে দোয়া কামনা করেছি। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোহা. সিরাজুল ইসলাম মাহিরের শ্রেষ্ঠত্ব অর্জনে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে জানান, “মাহির স্কুলের পড়ালেখার পাশাপাশি যাবতীয় কার্যক্রমে বেশ মনোযোগী ও সুশৃংখল। সহপাঠিদের সাথে আচার আচরনেও বেশ ভদ্র ও বিনয়ী। ক্লাশের পড়ালেখায়ও বেশ মনযোগ তার। আমরা শিক্ষকরা তার সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট