1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইপিজেড থানা বিএনপি নেতাদের সঙ্গে সিটি মেয়রের বৈঠক ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহরির সময় ঘরে ঢুকে গৃহবধূকে  ধর্ষণ পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত। সীতাকুণ্ডে গৃহবধূর মরদেহ উদ্ধার রোজাদারদের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করলেন আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণে চিটাগাং কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাব চট্টগ্রামের হালিশহরে মধ্য বয়সী নারী নিহত, সন্দেহজনক খুনি হিসাবে ভাই আটক

চট্টগ্রামে জমকালো আয়োজনে ‘বাংলাদেশ নিউজ মিডিয়া এজেন্সি’র শুভ উদ্বোধন

  • সময় মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২২৫ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

১ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডের বন্দরটিলা দারুসালাম মসজিদ সংলগ্ন মোঃ আলী কন্টাকটারের বিল্ডিংয়ের ৪র্থ তলায় ১ লা ডিসেম্বর সন্ধ্যা ৭টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ‘বাংলাদেশ নিউজ মিডিয়া এজেন্সি’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা’র সঞ্চালনায় ও সাংবাদিক আমিনুল হক শাহিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক আশরাফ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড থানা জামায়াতের আমির আবুল মোকারম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ শাহেদ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বি এন মিডিয়ার পরিচালক, একুশে সংবাদের রিপোর্টার মোঃ রিয়াজ উদ্দিন রিয়াজ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সাংবাদিক নেতা‌ ও‌ সিআর এ সভাপতি মোঃ সোহাগ আরেফিন, জাতীয় সাংবাদিক সংস্থার নেতা কে এম রুবেল, মানবাধিকার সংগঠক এড মোঃ আবু হানিফ নিহাদ,সংগঠক মোঃ ওসমান গনি,মানব সময়ের সম্পাদক- এম মোসলেহ উদ্দিন বাহার, খবর ২৪ এর মোস্তাফিজুর রহমান, বিজয় সংবাদের মোঃ শাকিল,শেখ আহমেদ, সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন, মানবাধিকার সংগঠক মোঃ বিল্লাল হোসেন বেলাল,সমাজসেবক মোঃ মোস্তফা কামাল, মোঃ রেজাউল করিম, সংবাদকর্মী হাসান রিফাত, রাইসুল ইসলাম রিফাত সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় ফুলেল শুভেচ্ছা বিনিময়,কেক কাটা উৎসব এবং আপ্যায়নের মাধ্যমে জমকালো উদ্বোধন পর্ব সমাপ্ত হয়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ নিউজ মিডিয়া এজেন্সি দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করবে। বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখাই হবে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এছাড়া বন্দর জোন এলাকায় অসংগতি ও সমস্যাবলী বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরার চেষ্টা অব্যাহত থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট