1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর রমজানের ইফতার, দোয়া মাহফিল ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত পটিয়ায় রমজানে ইফতার ও মাসব্যাপী কোরআন বিতরণ কর্মসূচির উদ্বোধন, মরহুম অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.) স্মরণে দোয়া চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে বৃহৎ ইফতার মাহফিল: প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির ইফতার মাহফিল সম্পন্ন চট্টগ্রাম নগরীর চকবাজারের কাচ্চি ডাইন’কে ৩ লাখ টাকা জরিমানা বসন্তের রোদে হলুদ স্বপ্ন, বোয়ালখালীতে সূর্যমুখীর হাসি মিনহাজুল ইসলাম চৌধুরী রানা একটি আস্থা, একটি সম্ভাবনা। সীতাকুণ্ড অবৈধ বালি উত্তোলন বন্ধে অভিযানে বাল্কহেড জব্দ, আটক চন্দনাইশে ডাকাতের গুলিতে মালিক নিহত, ৩টি গরু লুট

চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন একজোড়া ট্রেন চালু ও চলমান ট্রেনের সিডিউল বিপর্যয় বন্ধের দাবিতে রেলওয়ে মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) নিকট স্মারকলিপি প্রদান

  • সময় মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৫ পঠিত

 

৮ সেপ্টেম্বর (সোমবার) চট্টগ্রাম-কক্সবাজার রেল রুটে প্রতিদিন ভোরবেলায় কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী এবং সন্ধ্যায় চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী এক জোড়া নতুন ট্রেন পরিচালনার জন্য রেলওয়ে মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল), বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রামের মো.সুবক্তগীন এর হাতে চট্টগ্রাম – দোহাজারী- কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ ৩ টি স্মারকলিপি তুলে দেন
এতে উপস্থিত ছিলেন, চীফ অফিসারবৃনদ,বিভাগীয় কর্মকর্তাবৃনদ,আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম – দোহাজারী- কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন,সদস্যদের মধ্যে মোঃ লিয়াকত আলী, আহমদ উল্লাহ, সাইফুল আলম,রুবেল সেন প্রমূখ।
বর্তমান রেলওয়ের লাভজনক রুট ও রেলের রাজস্ব আয়ে অগ্রণী ভুমিকা পালন করে আসছে ঢাকা -কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ। রেল কর্তৃপক্ষ বর্তমান ঢাকা-কক্সবাজার রুটে ননস্টপ ২টি ও চট্টগ্রাম -কক্সবাজার রুটে লোকাল ২টি মোট ৪টি ট্রেন চলাচল করে।তার মধ্যে লোকাল ট্রেন সৈকত সকাল ৬টায় চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্য যাত্রা করে।কিন্তু একই সময়ে শিক্ষার্থী,চাকরিজীবী,ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীদের সুবিধার্থে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ১জোড়া ট্রেনের প্রয়োজনীয়তা দেখা দেয়। যাতে চট্টগ্রাম মুখী যাত্রীরা সহজে প্রয়োজনীয় কাজ সেরে আবার কক্সবাজার যেতে পারে।

এই বিষয়টি বিবেচনা করে উক্ত রুটের চট্টগ্রাম -দোহাজারী-কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের পক্ষ হতে উল্লেখিত সময়ে ১জোড়া নতুন ট্রেন পরিচালনার জন্য গত ৩১শে জুলাই রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি, সচিব এবং মহাপরিচালক বরাবর স্মারকলিপির অনুলিপি প্রদান করা হয়েছিল।
চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহম্মাদ আবু সাঈদ তালুকদার খোকন জানান, আমরা হাজারো যাত্রীদের দাবি ও দুর্ভোগের কথা বিবেচনা করে এ স্মারকলিপি দিয়েছি। রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ দাবির বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট