1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ একুশের চেতনা ও আজকের যুবসমাজ: উত্তরাধিকার নাকি আবেগ? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে ধানের শীষের সমর্থনে ছাত্রদল নেতা আমিনুল ইসলামের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ ‘তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর বাংলাদেশ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা নানিয়ারচর সেনা জোন কর্তৃক বাজার পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য ট্রলি প্রদান আনোয়ারার বরুমছড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা মাদক,সন্ত্রাস ও চাদাবাজমুক্ত সমাজ ঘটতে যুবসমাজকে যুব শক্তিতে রুপান্তর করতে হবে – আসলাম চৌধুরী নগরীর ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে জামায়াত প্রার্থী শফিউল আলমের গণসংযোগ,চট্টগ্রাম-১১ আসনে পরিবর্তনের বার্তা চট্টগ্রাম–৮: বিএনপি প্রার্থীর প্রচারে মাঠে নেমেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম

চট্টগ্রাম জামেয়া মহিলা মাদরাসায় কামিল ২য় পর্বের ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

  • সময় বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৪১৭ পঠিত

অদ্য ০৫.০৬.২০২৪ খ্রি. বুধবার সকাল ১০ টায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসার কামিল ২য় পর্ব ও ফাযিল ১ম,২য় ও ৩য় বর্ষের ছবক অনুষ্ঠান মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ।

পবিত্র কুরআন তেলাওয়াত ও নাতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সবক অনুষ্ঠানে কামিল হাদিস ২য় বর্ষের শিক্ষার্থীদের সহীহ বুখারী শরীফ হতে সবক প্রদান করেন- জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সুযোগ্য প্রধান মুফতি, মুফতিয়ে আযম, আল্লামা কাজী আব্দুল ওয়াজেদ মু,জি,আ এবং উপমহাদেশের অন্যতম হাদিস বিশারদ, মুহাদ্দিসে আযম, শায়খুল হাদীস হযরত আল্লামা হাফেজ সোলাইমান আনসারি মুঃজিঃআঃ ।

এসময় উভয় হযরাত কামিল হাদিসে পাঠদানকারীদের কে সনদ ও দস্তারে ফজিলত দিয়ে এজাজতনামা প্রদান করেন। এজাজত প্রাপ্তগণ হলেন- অধ্যক্ষ মাওলানা ড. মোহাম্মদ সর‌ওয়ার উদ্দীন, উপাধ্যক্ষ মাওলানা ড. মোহাম্মদ সাইফুল আলম, মাওলানা মোহাম্মদ হামেদ রেজা ন‌ঈমী ও মাওলানা মোহাম্মদ কাশেম রেজা ন‌ঈমী প্রমূখ।

এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান- ১৯৯৬ সালে আউলাদে রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ মুঃ জিঃ আঃ এর নুরানি হাতে প্রতিষ্ঠার পর হতে ইসলামী আদর্শালোকে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে উল্লেখ করে এই গৌরবময় মাইলফলকের মূহুর্তে মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দীন এ সফলতার জন্য মশায়েখ হযরাতে কেরাম, পরিচালনা পর্ষদ, শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং হাদিস শিক্ষার জন্য অনন্য এই শিক্ষা প্রতিষ্ঠান সুন্নি জগতে মহিলা শিক্ষার্থীদের জন্য আজ এক ঐতিহাসিক দিন হিসেবে আখ্যায়িত করেন।
এতে মাদরাসার উপাধ্যক্ষ ড. সাইফুল আলমসহ সকল শিক্ষক- শিক্ষিকা , শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচরী উপস্থিত ছিলেন।

পরিশেষে শিক্ষার্থীদের সার্বিক, সফলতা, প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্ববাসীর কল্যাণ এবং মুক্তি কামনা করে  দোয়া-মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট