1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
অসহায় ও নিম্ন আয় রোজাদার পরিবারের পাশে প্রয়াস সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তায় কক্সবাজার সৈকত থেকে বৌদ্ধ ভিক্ষুদের ঢাকামুখী পদযাত্রা বাঘাইছড়িতে নতুন ডিজাইনে বড়ুয়া ইলেক্ট্রনিক্স শুভ উদ্বোধন বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্টের উদ্যোগে পোপাদিয়ায় ইফতার বিতরণ সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর রমজানের ইফতার, দোয়া মাহফিল ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত পটিয়ায় রমজানে ইফতার ও মাসব্যাপী কোরআন বিতরণ কর্মসূচির উদ্বোধন, মরহুম অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.) স্মরণে দোয়া চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে বৃহৎ ইফতার মাহফিল: প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির ইফতার মাহফিল সম্পন্ন চট্টগ্রাম নগরীর চকবাজারের কাচ্চি ডাইন’কে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর টাইগার পাসে ড্রেনে ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

  • সময় শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২২২ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড়ের সিএনজি স্টেশনসংলগ্ন নালায় ভেসে উঠেছে অজ্ঞাত এক যুবকের মরদেহ। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে স্থানীয় বাসিন্দারা নালায় মরদেহটি পড়ে থাকতে দেখে খুলশী থানায় খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি নালার পানিতে উপুড় হয়ে ছিল। তার পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হয়তো হৃদরোগে আক্রান্ত হয়ে অথবা মাদকজনিত কারণে তার মৃত্যু হয়েছে এবং অসাবধানতাবশত তিনি নালায় পড়ে যান। এছাড়া পানির স্রোতের টানে মরদেহটি সেখানে এসে আটকে যেতে পারে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে চেষ্টা চলছে এবং ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হবে।’

ঘটনার বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট