1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন ফেনীতে অবৈধ ভোজ্যতেল মজুদ, ৮ হাজার লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার বোয়ালখালীতে অভিযান: ৫ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উচ্চ গতির প্রাইভেট কার দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর। চাম্বল ইউনিয়নে কিশোর গ্যাং ও মাদক আতঙ্ক: অবশেষে গ্রেফতার ‘তারেক’, স্বস্তি এলাকাবাসীর নানিয়ারচর জোন কমান্ডার কর্তৃক বিদায়ী সংবর্ধনা ও ক্রীড়া পুরুস্কার বিতরণ অনু‌ষ্ঠিত অকটেন বিক্রিতে অনিয়ম, বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বোয়ালখালী বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছাই পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সেলিমের পাশে প্রবাসী নাজিম উদ্দিন সিআইপি, নির্মাণ হচ্ছে সেমিপাকা ঘর। চোখের দৃষ্টিতে প্রভাব: মোবাইল ফোনে শিশুদের আসক্তি এক নীরব সংকট -আলমগীর আলম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি।

  • সময় রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২০৬ পঠিত

মোঃ শেখ ফরিদ ।

চট্টগ্রামের হাটহাজারীতে স্থানীয় লোকজন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা দেয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

সিদ্ধান্ত অনুয়ায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌর এলাকা এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন ১০ কিলোমিটার এলাকার মধ্যে রোববার বিকেল ৩টা থেকে আগামীকাল (সোমবার) বিকেল ৩টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।

রোববার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২নং গেট এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

এর আগে, চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের কয়েক দফায় সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ বেশ কয়েকজন। এমন পরিস্থিতে সকল পরীক্ষা বাতিল করেছে কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন দর্শন বিভাগের এক নারী শিক্ষার্থী রাত সাড়ে এগারটার দিকে বাসায় ঢোকা নিয়ে দারোয়ানের সাথে তার বাকবিতণ্ডা হয়। এরই জেরে ছড়ায় উত্তেজনা। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট