1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর রমজানের ইফতার, দোয়া মাহফিল ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত পটিয়ায় রমজানে ইফতার ও মাসব্যাপী কোরআন বিতরণ কর্মসূচির উদ্বোধন, মরহুম অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.) স্মরণে দোয়া চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে বৃহৎ ইফতার মাহফিল: প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির ইফতার মাহফিল সম্পন্ন চট্টগ্রাম নগরীর চকবাজারের কাচ্চি ডাইন’কে ৩ লাখ টাকা জরিমানা বসন্তের রোদে হলুদ স্বপ্ন, বোয়ালখালীতে সূর্যমুখীর হাসি মিনহাজুল ইসলাম চৌধুরী রানা একটি আস্থা, একটি সম্ভাবনা। সীতাকুণ্ড অবৈধ বালি উত্তোলন বন্ধে অভিযানে বাল্কহেড জব্দ, আটক চন্দনাইশে ডাকাতের গুলিতে মালিক নিহত, ৩টি গরু লুট

চট্টগ্রাম সিএমপির তিন থানায় রদবদল: ওসি বদলেই পরিবর্তন আনতে চায় পুলিশ প্রশাসন!

  • সময় বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৮৩ পঠিত

মোঃ শহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে তিন থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই সিদ্ধান্ত আজ বুধবার, ৩০ জুলাই থেকেই কার্যকর করা হয়েছে।

সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এই রদবদলের কথা জানানো হয়। পুলিশ সদরদপ্তরের সর্বোচ্চ নজরদারির আওতায় নেয়া এই সিদ্ধান্তটি এলাকাভিত্তিক অপরাধ নিয়ন্ত্রণ এবং সেবার মান উন্নয়নের লক্ষ্যেই বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছে একটি দায়িত্বশীল সূত্র।

চকবাজার থানার ওসি মো. জাহেদুল কবির বদলি চান্দগাঁও থানা, চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন বদলি বন্দর থানা, বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন পদায়ন চকবাজার থানা।

সিএমপি’র আদেশে বলা হয়েছে, এই রদবদল জনস্বার্থে জারিকৃত এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। নতুন ওসিদের অবিলম্বে দায়িত্বভার গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক দমন, চাঁদাবাজি প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনবান্ধব পুলিশিং বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে সিএমপি।

সিএমপি’র একাধিক কর্মকর্তা জানিয়েছেন, জনসম্পৃক্ততা, জবাবদিহিতা ও থানা ব্যবস্থাপনার মান উন্নয়নে এ ধরনের রদবদল ‘নিয়মিত ও প্রয়োজনীয়’। প্রতিটি থানার প্রেক্ষাপট ভিন্ন হওয়ায় সেই অনুযায়ী অভিজ্ঞ ওসিদের স্থানান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট