1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বাজার পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য ট্রলি প্রদান আনোয়ারার বরুমছড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা মাদক,সন্ত্রাস ও চাদাবাজমুক্ত সমাজ ঘটতে যুবসমাজকে যুব শক্তিতে রুপান্তর করতে হবে – আসলাম চৌধুরী নগরীর ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে জামায়াত প্রার্থী শফিউল আলমের গণসংযোগ,চট্টগ্রাম-১১ আসনে পরিবর্তনের বার্তা চট্টগ্রাম–৮: বিএনপি প্রার্থীর প্রচারে মাঠে নেমেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম “খেলাধুলা শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলে” — মেয়র ডা. শাহাদাত হোসেন শরীয়তপুরে অস্ত্র-মাদকসহ সাবেক ছাত্রদল নেত্রী আটক পাহাড়ে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে কার্যকর উদ্যোগ জরুরি – সৈয়দ মিয়া হাসান শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রাথমিক বিদ্যালয় : আবদুল মামুন ফারুকী কর্নফুলীতে ‘ভাসমান গুদামে’ দুদকের অভিযান

চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার ২০২৫ উদযাপন

  • সময় বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৬৫ পঠিত

নিজস্ব প্রতিবেদক :

চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের সায়েন্স ফেয়ার ২০২৫ ৬নভেম্বর (বৃহস্পতিবার) স্কুল মিলনায়তনে সুসম্পন্ন হয়। স্কুলের বিজ্ঞান বিষয়ক শিক্ষক ও শিক্ষার্থীদের মিলিত উদ্যোগে সপ্তাহব্যাপী কার্যক্রমের চূড়ান্ত পর্বটি বেশ আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিক্স সিজন্স অফ বাংলাদেশ, ওয়াটার সাইকেল, বটল রকেট, ইলেক্ট্রিসিটি সাপ্লাই অফ প্যারালাল সার্কিট, ভলকানো ইরাপশান, ফ্যাসেজ অফ দ্যা মুন, নিউট্রিলাইজেশান রিয়েকশান, ডিপ ইরেগেশানের মত প্রজেক্ট গুলো স্থান পায়।সিনিয়র বিজ্ঞান বিষয়ক শিক্ষিকা মিসেস সুফিয়ার ৬টি প্রজেক্ট সহ প্রায় ৩০টির মত প্রজেক্ট মেলায় উপস্থাপিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি বিভাগের সুপারনিউমারী প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুলের সেক্রেটারি প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন হাফিজ, জয়েন্ট সেক্রেটারি ও অ্যাকাডেমিক অ্যাডভাইজর ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন, ফিন্যান্স ডিরেক্টর মো শহীদুল্লাহ্ সেলিম ।

সার্বিক তত্ত্বাবধান পূর্বক সভাপতির দায়িত্বে ছিলেন স্কুলের প্রিন্সিপাল প্রফেসর মো. আবুল হাসান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ মেলায় সকল অংশ গ্রহণ কারীদের মাঝে পুরস্কার বিতরণ পূর্বক তাদের মেধা ও সৃজনশীলতার ভূয়সী প্রসংসা করেন। অনুষ্ঠানের কনভেনরের দায়িত্বে ছিলেন সিনিয়র শিক্ষিকা মিসেস বুলবুল খালেদা শর্মী ও উপস্থাপনায় ছিলেন সিনিয়র শিক্ষিকা মিসেস ফাহমিদা সাদী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট