1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত  পটিয়ায় কলা চুরির প্রতিবাদ করায় মুন্সিকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক-১ সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফটিকছড়িতে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে হত্যা: লাশ উদ্ধার, বোন গ্রেপ্তার বিশ্ব বন্ধু ৯৪ এর কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদ’র পরিচিতি সভা ও দায়িত্ব গ্রহণ অনুস্ঠান সম্পন্ন ইউএই প্রবাসীদের নানা সংকট নিরসনে কনসাল জেনারেলকে স্মারকলিপি দিল এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স বন্যাদুর্গত মানুষের মাঝে লোহাগাড়া সমিতি চট্টগ্রামের উদ্যোগে ২০০ বান ঢেউ টিন বিতরণ ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী’র যৌথ সভাপতিত্বে সভা অনুষ্ঠিত নতুনব্রিজে তল্লাশির মুখে গাড়ি ফেলে পালাল চক্র, উদ্ধার ১৫ লাখ টাকার বিদেশি মদ

ছাত্রের মারধরের শিকার আহত শিক্ষকের মৃত্যু

  • সময় সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৭৬৬ পঠিত

সাভারের আশুলিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় উচ্ছৃঙ্খল ওই ছাত্রের মারধরের শিকার উৎপল কুমার সরকার (৩৭) নামের সেই শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার ভোর ৫টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

শনিবার (২৫ জুন) দুপুর ২টার দিকে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠ প্রাঙ্গণেই শিক্ষকের ওপর অতর্কিত হামলা চালায় এক শিক্ষার্থী। নিহত শিক্ষক উৎপল কুমার সরকার সেই বিদ্যালয়ের পৌরনীতি ও সুশাসন বিষয়ের শিক্ষক এবং শৃঙ্খলা কমিটির সভাপতি।

তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। অভিযুক্ত শিক্ষার্থী আশরাফুল ইসলাম জিতু চিত্রশালাই এলাকার উজ্জ্বল হাজীর ছেলে। সে হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।

বিদ্যালয়টির অধ্যক্ষ সাইফুল হাসান বলেন, সেদিন আমাদের স্কুলে মেয়েদের ক্রিকেট খেলা চলছিল।

দুপুরে মাঠের একপাশে দাঁড়িয়ে থাকা শিক্ষক উৎপলকে হঠাৎ করে এসে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে ওই ছাত্র। স্ট্যাম্পের আঘাতে শিক্ষকের মাথায় জখম হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) ভর্তি করা হয়।
পরে আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের এক্সিকিউটিভ ম্যানেজার ইউসুফ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোরে তার মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে মরদেহটি পুলিশ নিয়ে গেছে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। দ্রুতই অপরাধীকে গ্রেফতার করা হবে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট