1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও চট্টগ্রাম বন্দরে ২২ জ্বালানিবাহী জাহাজ ঈদুল ফিতরকে ঘিরে সম্প্রীতির বার্তা: ৩৯ নং ওয়ার্ডে সৌজন্য সাক্ষাৎ রক্তঝরা পথ পেরিয়ে: বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের অবিনাশী যাত্রা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া সীতাকুণ্ডে ঈদ জামায়াতে সন্ত্রাসী চাঁদাবাজদের সর্তক করলেন এম পি ধর্মীয় ভাবগাম্ভীর্যে চট্টগ্রামে পবিত্র ঈদের জামাতে দল-মতের মানুষের ঢল শোক সংবাদ মির্জাখীলসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন সুবিধাবঞ্চিত শিশুদের রাঙাতে ‘বি ফর বাংলাদেশ’-এর ‘রঙিন হাতে ঈদ’ উৎসব জুমাতুল বিদায় ঢাকা ও চট্টগ্রামে মুসল্লীদের ঢল- শনিবার ঈদুল ফিতর

টেকনাফের ইউএনওর ভাষা মাস্তানদের চেয়েও বাজে: হাইকোর্ট

  • সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৪৬১ পঠিত

পলাশ সেন।

সাংবাদিককে গালাগাল করে বিতর্কে জড়ানো কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরুর ভাষা মাস্তানদের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।আদালত বলেছেন, একজন দায়িত্বশীল ব্যক্তির মুখে এমন অশ্লীল শব্দ কাম্য নয়।বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রোববার এ মন্তব্য করেন।
নিচু জমিতে সরকারি টাকায় সরকারি ঘর নির্মাণের সংবাদ প্রকাশ করায় একটি অনলাইন পোর্টালের প্রতিবেদককে গালাগাল করেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়সার খসরু। এ গালাগালের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। রোববার দুদকের
আইনজীবী খুরশীদ আলম খান বিষয়টি নজরে আনলে হাইকোর্ট উষ্মা প্রকাশ করেন।

হাইকোর্ট বলেন, ইউএনও কায়সার খসরুর অকথ্য ভাষায় গালাগাল দুঃখজনক ও অগ্রহণযোগ্য। একজন ‘রং হেডেড’ মানুষ শুধু এ রকম গালাগাল করতে পারে। ইউএনও যে ভাষা ব্যবহার করেছে, তা মাস্তানের ভাষার চেয়েও খারাপ। তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা রাষ্ট্রপক্ষকে জানাতে বলেছেন আদালত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট