1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় উপদেষ্টার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল উদ্দিন গ্রেপ্তার বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার চট্টগ্রাম জামেয়া মহিলা মাদরাসায় কামিল ও ফাযিলের ছবক প্রদান অনুষ্ঠান-২৬ সম্পন্ন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা সাদিক আব্দুল্লাহ গ্রেফতার সাতকানিয়ায় দাফন-কাফন সেবা ফাউন্ডেশনের নাম ঘোষণা পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন ফেনীতে অবৈধ ভোজ্যতেল মজুদ, ৮ হাজার লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার বোয়ালখালীতে অভিযান: ৫ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উচ্চ গতির প্রাইভেট কার দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর।

ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের কোচ বিচ্ছিন্ন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

  • সময় শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৩১ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস-৮১৩ ট্রেনের একটি কোচ মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার গোমদণ্ডী ইসলামিয়া সিনিয়র মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

বিচ্ছিন্ন হওয়া কোচে থাকা রেলওয়ে পুলিশ সদস্য কাউসার জানান, ‘আমরা ট্রেনে বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দে ট্রেন থেমে যায়। জানালা দিয়ে দেখি, আমাদের কোচ মূল ট্রেন থেকে আলাদা হয়ে গেছে। ঘটনাটি অপ্রত্যাশিত হলেও সৌভাগ্যক্রমে কোনো যাত্রী হতাহত হয়নি।’

ঘটনাস্থলসংলগ্ন বাসিন্দা মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আমি রাস্তার পাশে দাঁড়ানো ছিলাম। হঠাৎ দেখি ট্রেনের পেছনের একটি কোচ শব্দ করে থেমে যায় আর বাকি ট্রেন চলে যেতে থাকে। মুহূর্তেই আশপাশের লোকজন ছুটে আসে।’

গোমদণ্ডী রেলস্টেশনের স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য জানান, ‘গোমদণ্ডী স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের শেষের কোচটির কাপলিং (সংযোগ যন্ত্র) ভেঙে যায়। এতে কোচটি বিচ্ছিন্ন হয়ে যায়। কোচটিতে আনুমানিক ৫০-৬০ জন যাত্রী ছিলেন।’

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রেনটি থামিয়ে বিচ্ছিন্ন কোচের যাত্রীদের নিরাপদে মূল ট্রেনে তোলা হয়। পরে বিকেল ৩টা ৪৫ মিনিটে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
বিচ্ছিন্ন কোচ সরিয়ে নিতে উদ্ধারকারী ইঞ্জিন আনার জন্য রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট