1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং’র ইফতার মাহফিল সম্পন্ন অ্যাডভোকেট ফরিদা আকতার সংরক্ষিত নারী আসনে এমপি প্রত্যাশী দুবাইয়ে রমজানের ২৬ জন প্রবাসী ভিক্ষুককে গ্রে’প্তা’র করেছে পুলিশ। ভূমিকম্পে কাঁপল চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল বাঘাইছড়ির চৌমুহনী–হাজীপাড়া সড়কে বিদ্যুতের খুঁটি নেই, চরম ঝুঁকিতে ব্যবসায়ীরা সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন এর ইফতার বিতরণ ও দোয়া মাহফিল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা রমিজ আহমদ চৌধুরীর ইন্তেকাল হিন্দু ভোটে নতুন বার্তা: ‘যোগ্য নেতৃত্বের পক্ষেই রায়’—ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীর লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের ক্লাব ডিরেক্টর হলেন মোহাম্মদ আলি আকবর মিন্টু আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

তুচ্ছ ঘটনায় হামলার শিকার যুবক

  • সময় রবিবার, ১ মে, ২০২২
  • ৪৩০ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জ জেলার লুহার গাও জগন্নাথপুর এর রসুলগঞ্জ বাজার এর বাসিন্দা মোহাম্মদ আরিফুল হক তুচ্ছ ঘটনায় হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে ।

জানা গেছে, গত ২৯ এপ্রিল বিকেলে সতীর্থদের সাথে খেলার মাঠে ক্রিকেট খেলতে যান আরিফুল হক। খেলার এক পর্যায়ে ক্রিকেট মাঠের বাউন্ডারি লাইনে প্রতিপক্ষ দলের এক ব্যাটসম্যান এর দর্শনীয় ক্যাচ লুফে নেন । এই দর্শনীয় ক্যাচ লুফে নেওয়ায় যে তার জীবনে কাল হয়ে দাঁড়াবে কে বা জানতো !
খেলা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ দলের “জ” অক্ষরের ঐ ব্যাটসম্যান ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে চলা বেশ কিছু যুবক নিয়ে তার পথ গতিরোধ করে তাকে চড় থাপ্পড় দেয় এবং অত্র এলাকায় তাকে দেখা গেলে প্রাণনাশের হুমকি প্রদান করে । এতে আরিফুল হক ব্যাপকভাবে ভীত হয়ে পড়েন । ঘটনাটি তার বন্ধুদের জানালে ” জ” অক্ষরের ঐ যুবক আরো ক্ষিপ্ত হয়ে তার দলবল নিয়ে আরিফুলের বসতভিটায় হামলা চালায় এবং তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ।

এ ব্যাপারে জানতে চাইলে ঘটনার শিকার আরিফ বলেন, ” কখনোই কল্পনা করেনি নির্মল বিনোদন ক্রিকেট খেলতে গিয়ে আমি হামলার শিকার হবো। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা এখন আমি বলতে চাচ্ছি না ” । আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন , সবার আগে আমার পরিবার । পরিবারের কথা আমার সর্বাগ্রে চিন্তা করতে হবে । ”

ঘটনার ব্যাপারে জানতে চাইলে আরিফুল হকের পিতা মোহাম্মদ দেলোয়ার বলেন, ” আমার কারো উপর কোনো ক্ষোভ নেই । খেলা নিয়ে সামান্য গন্ডগোল হয়েছে ছেলের সাথে এর বেশি কিছু বলতে চাচ্ছি না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট