1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু দগ্ধ হয়ে নিহত দিদারের স্বজনদের পাশে সাংসদ এরশাদ উল্লাহ বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালি খানখানাবাদ এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা, ঔষধ বিতরণ , খাদ্য বিতরণ, কোরআন বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের কমিটি গঠিত- পটিয়ার দিলদার হাসান দিলু বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত

তুচ্ছ ঘটনায় হামলার শিকার যুবক

  • সময় রবিবার, ১ মে, ২০২২
  • ৫৭০ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জ জেলার লুহার গাও জগন্নাথপুর এর রসুলগঞ্জ বাজার এর বাসিন্দা মোহাম্মদ আরিফুল হক তুচ্ছ ঘটনায় হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে ।

জানা গেছে, গত ২৯ এপ্রিল বিকেলে সতীর্থদের সাথে খেলার মাঠে ক্রিকেট খেলতে যান আরিফুল হক। খেলার এক পর্যায়ে ক্রিকেট মাঠের বাউন্ডারি লাইনে প্রতিপক্ষ দলের এক ব্যাটসম্যান এর দর্শনীয় ক্যাচ লুফে নেন । এই দর্শনীয় ক্যাচ লুফে নেওয়ায় যে তার জীবনে কাল হয়ে দাঁড়াবে কে বা জানতো !
খেলা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ দলের “জ” অক্ষরের ঐ ব্যাটসম্যান ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে চলা বেশ কিছু যুবক নিয়ে তার পথ গতিরোধ করে তাকে চড় থাপ্পড় দেয় এবং অত্র এলাকায় তাকে দেখা গেলে প্রাণনাশের হুমকি প্রদান করে । এতে আরিফুল হক ব্যাপকভাবে ভীত হয়ে পড়েন । ঘটনাটি তার বন্ধুদের জানালে ” জ” অক্ষরের ঐ যুবক আরো ক্ষিপ্ত হয়ে তার দলবল নিয়ে আরিফুলের বসতভিটায় হামলা চালায় এবং তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ।

এ ব্যাপারে জানতে চাইলে ঘটনার শিকার আরিফ বলেন, ” কখনোই কল্পনা করেনি নির্মল বিনোদন ক্রিকেট খেলতে গিয়ে আমি হামলার শিকার হবো। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা এখন আমি বলতে চাচ্ছি না ” । আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন , সবার আগে আমার পরিবার । পরিবারের কথা আমার সর্বাগ্রে চিন্তা করতে হবে । ”

ঘটনার ব্যাপারে জানতে চাইলে আরিফুল হকের পিতা মোহাম্মদ দেলোয়ার বলেন, ” আমার কারো উপর কোনো ক্ষোভ নেই । খেলা নিয়ে সামান্য গন্ডগোল হয়েছে ছেলের সাথে এর বেশি কিছু বলতে চাচ্ছি না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট