1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাঘাইছড়িতে যুবদল নেতার স্থায়ী বহিষ্কার বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু বোয়ালখালীতে ডাইনামিক স্পোর্টিং ক্লাবের অলিম্পিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দুবাই কিংস চট্টগ্রামে পানির ট্যাংকে লুকানো ৬ হাজার লিটার ডিজেল জব্দ অজানা স্থানে লুকিয়ে আছে জঙ্গল সলিমপুরে র‌্যাব কর্মকর্তা হত্যাকারী ইয়াসিন ও ফারুক পটিয়ার আলমগীর আলম এপেক্স বাংলাদেশের ‘বেস্ট প্রেসিডেন্ট’ নির্বাচিত। ২ লাখ টন এলএনজি’র বড় চালান নিয়ে চট্টগ্রামে আসছে ৩ জাহাজ এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয় দোহাজারীতে লোকনাথ মন্দিরের দ্বার উন্মোচন ও শ্রী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: চট্টগ্রাম-১১ আসনে ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন (আকাশ)

  • সময় রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯২ পঠিত

 

বিশেষ প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) সংসদীয় আসনে রাজনৈতিক তৎপরতা জোরালো হয়ে উঠেছে। গনঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ নেজাম উদ্দীন (আকাশ) ট্রাক প্রতীকে নির্বাচন করার ঘোষণা দেওয়ায় এলাকায় নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

রোববার বন্দর-পতেঙ্গা এলাকায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় গনঅধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন ইপিজেড থানা গনঅধিকার পরিষদের সভাপতি মোঃ মোস্তাকিম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন এবং সহ-সভাপতি মোঃ মাসুদ রানাসহ অন্যান্য নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম-১১ আসন দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র হলেও দীর্ঘদিন ধরে এ এলাকার সাধারণ মানুষ ন্যায্য অধিকার ও উন্নয়ন থেকে বঞ্চিত। বন্দরের শ্রমজীবী মানুষ, কর্মসংস্থান, পরিবেশ দূষণ, জলাবদ্ধতা ও নাগরিক সেবা নিয়ে কার্যকর কোনো টেকসই উদ্যোগ দেখা যায়নি।
ইঞ্জিঃ নেজাম উদ্দীন (আকাশ) তাঁর বক্তব্যে বলেন,

“এই আসনের মানুষ পরিবর্তন চায়। আমি ট্রাক প্রতীক নিয়ে সাধারণ মানুষের অধিকার, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক রাজনীতির পক্ষে মাঠে নেমেছি। নির্বাচিত হলে বন্দর-পতেঙ্গাকে একটি পরিকল্পিত ও জনবান্ধব এলাকায় রূপান্তর করাই হবে আমার মূল লক্ষ্য।”

গনঅধিকার পরিষদের নেতারা জানান, ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন (আকাশ) একজন শিক্ষিত, দক্ষ ও আদর্শবান প্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করছেন। আগামী দিনে ব্যাপক গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে ট্রাক প্রতীকের পক্ষে জনমত আরও সুসংহত করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে ট্রাক প্রতীক একটি গুরুত্বপূর্ণ বিকল্প শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট