1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত

বোয়ালখালীতে ডাইনামিক স্পোর্টিং ক্লাবের অলিম্পিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দুবাই কিংস

  • সময় শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩১৮ পঠিত

 

বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে ডাইনামিক স্পোর্টিং ক্লাব আয়োজিত ২য় বারের রাত্রিকালীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দুবাই কিংস ফুটবল একাদশ।

শুক্রবার (২৭ মার্চ) রাতে উপজেলার পশ্চিম গোমদণ্ডী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের একটি মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে দুবাই কিংস ফুটবল একাদশের সাথে প্রতিদ্বন্দ্বিতা  করে রকিব উদ্দিন শাহ ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় টাইব্রেকারে দুবাই কিংস চ্যাম্পওয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন মোহাম্মদ জসিম। এ টুর্নামেন্টে ২৮টি দল অংশ নিয়েছিলো।

সন্ধ্যায় পৌরসভার সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ ইমাদ এরশাদ।

হেলাল উদ্দিন রুবেল ও বিএনপি নেতা জুলফিকার ইসলামের যৌথ সঞ্চালনায় এ খেলার উদ্বোধন করেন ব্যবসায়ী মোস্তফা কামাল মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান, ব্যারিস্টার সাঈদ এম আহসান, মো. খোরশেদ আলম পারভেজ, ইদ্রিস হোসেন ও গোলাম হোসেন নান্নু।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট