1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অসহায় প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ–সুবিধা নিয়ে,প্রবাসীদের শেয়ারহোল্ডারে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ বোয়ালখালীতে ৮২ কেন্দ্রে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম আই লাভ বোয়ালখালীর উদ্বোধন নির্বাচন সামনে রেখে বোয়ালখালীতে যৌথ বাহিনীর মহড়া নিরাপত্তার চাদরে ঢেকে গেছে বন্দরনগরী চট্টগ্রাম আনোয়ারায় ইয়াবাসহ কৃষকদলের আহবায়ক আটক চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী সৈয়দ মুহাম্মদ হাসান এ নির্বাচন ব্যর্থ হলে এদেশের মানুষ অভিশাপ দিবে বাঘাইছড়িতে নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত আলোকিত মানুষের জীবনী (হযরত মাওলানা আলহাজ্ব নুর মোহাম্মদ সাহেব ) আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ

থানা থে‌কে লুট হওয়া আস্ত্র মিললো লক্ষীপুরে, গ্রেফতার এক।

  • সময় রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ পঠিত

 

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

চট্টগ্রাম নগরের হালিশহর থানা থেকে লুট হওয়া একটি অস্ত্র উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (ডিবি-পশ্চিম) বিভাগ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম সুমন হোসেন (২৮)। ডিবি পশ্চিমের পরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমান জানান, চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা থেকে লুণ্ঠিত অস্ত্রের মধ্য থেকে একটি বিদেশি পিস্তল একজনের কাছে থাকার গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ডিসেম্বর ঢাকার শেরে বাংলা নগর এলাকায় অভিযান চালানো হয়। এসময় গ্রেপ্তার সুমন হোসেনকে জিজ্ঞাসাবাদে তার কাছে একটি লুটকৃত সরকারি অস্ত্র (পিস্তল) ও একটি ম্যাগাজিন রয়েছে বলে স্বীকার করে। তিনি আরও জানান, ১৯ ডিসেম্বর সুমনকে সঙ্গে নিয়ে তার স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর জেলায় গিয়ে বাড়িতে মাটির নিচ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি সচল প্লাস্টিকের বাটযুক্ত ৯ এমএম তরাশ বিদেশি পিস্তল এবং একটি ৯ এমএম তরাশ পিস্তলের খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় লক্ষীপুর সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন ২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা থেকে লুট করা হয়েছিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট