1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় হযরত মোস্তাক বিল্লাহ (রহ.) স্মরণসভা অনুষ্ঠিত কালুরঘাট বেতার কেন্দ্রে স্মৃতি জাদুঘর নির্মাণের উদ্যোগ চট্টগ্রাম বন্দরে রাশিয়ান নৌবাহিনীর দুই জাহাজের শুভেচ্ছা সফর যে জাতি ইতিহাস ভুলে যায়, তার অস্তিত্ব টিকে থাকেনা: সংস্কৃতি প্রতিমন্ত্রী সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় লেডি বাইকারের মৃত্যু সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন? মানিকগঞ্জে ক্ষোভ সাতকানিয়ায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের বার্ষিক সভা সম্পন্ন অনাথ শিশুদের পাশে ঈদ: চট্টগ্রাম ডিসির ব্যতিক্রমী মানবিক উদ্যোগ সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: সমস্যার কারণ ও উত্তরণের পথ

নবীর অবমাননায় পটিয়ায় মানববন্ধন

  • সময় শনিবার, ১১ জুন, ২০২২
  • ৪৮০ পঠিত

মহানবী হযরত মুহাম্মদ(সা.) ও হযরত আয়েশা (রা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার কটুক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রাম পটিয়ার লড়িহরা গ্রামে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

শনিবার (১১ জুন) বাদ আছর লড়িহরা মসজিদ থেকে বের হয়ে এলাকাবাসী মানববন্ধন করে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে লড়িহরা গ্রাম হয়ে শাহগদী মার্কেট সড়ক প্রদক্ষিণ শেষে লড়িহরা গ্রামে গিয়ে মিছিলটি সমাপ্ত হয়। পরে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়৷

এসময় এলাকাবাসী ঘটনাটির প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সরকারের প্রতি রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানান। লড়িহরা জামে মসজিদ এর পেশ ইমাম হাফেজ মৌলানা আরিফুল ইসলাম বলেন, মুসলমানরা বেচে থাকতে আল্লাহর রাসুলকে নিয়ে কটুক্তি করা হবে আর মুসলমানরা বেচে থাকবে, এই বেচে থাকার স্বার্থকতা নেই। তাই নিজ নিজ জায়গা থেকে সাধ্যমতো এই অন্যায়ের প্রতিবাদ করা উচিৎ। আমরা দেখেছি বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুহাম্মদ (সা.) কে কটুক্তি ও অবমাননা করা হয়। এসব কটুক্তিকারিরা কিন্তু আল্লাহর রাসুলের আদর্শকে গ্রহণ করেনা। তাই মুসলমানদেরকেই নবিজির আদর্শ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা সুন্নত খুঁজে খুঁজে পালন করতে হবে। আজ এই সমাবেশ থেকে আমরা শপথ নেই রাসুলের আদর্শকে গ্রহণ করবো, সুন্নত প্রাক্টিস বাড়িয়ে দিবো।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট