1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সেন্টার অব এক্সেলেন্স ইন বুড্ডিস্ট স্টাডিজ-এর নতুন কমিটি গঠন পটিয়ায় ৮ কোটি টাকার মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন,মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই ক্রীড়া প্রতিমন্ত্রী- আমিনুল হক। বিশ্ব পরিবেশ দিবসে পটিয়ায় মানবতার বন্ধনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। লায়ন্স ক্লাব অব চিটাগাং ক্লাসিকের ২০২৬-২৭ সেবা বর্ষের কমিটি গঠন  পটিয়ায় তালের পাইকারি বাজার প্রতিদিন বাড়ছে মানুষের ভিড়। পাহাড়তলীতে হামলা ও হত্যাচেষ্টার মামলায় আদালতে জামিন নামঞ্জুর, কারাগারে মাদক কারবারি আলমগীর রাতের খাবার খেয়ে একই পরিবারের ৬ জন গুরুতর অসুস্থ পটিয়ায় কাঠালের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি। লোকসংস্কৃতির এক জীবন্ত কিংবদন্তি ছিলেন পটিয়ার আবদুল গফুর হালী। সিলেটে বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

নোয়ারবিলা কাদেরিয়া মাদরাসায় অভিভাবক সম্মেলন এবং প্রাক্তন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন।

  • সময় রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৬৯৬ পঠিত

১৩ আগস্ট  লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের অন্তর্গত নোয়ারবিলা কাদেরিয়া আদর্শ দাখিল মাদরাসার প্রাক্তন ছাত্র মু.রেজাউল করিম সোহাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাধ বিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় মাদরাসা মিলনায়তনে এক বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করা হয় হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলার সম্মানিত ইউএনও জনাব শরিফ উল্যাহ। মাদরাসার সার্বিক পরিস্থিতি দেখে তিনি ভূয়সি প্রশংসা করেছেন এবং মাদরাসার অবকাঠামো গত উন্নয়নের আশ্বাস ও দিয়েছেন।

সংবর্ধিত অতিথি মু.রেজাউল করিম তাঁর বক্তব্যে মাদরাসায় কাটানো স্মৃতি গুলো স্মরণ করে বলেন, কাদেরিয়া মাদরাসা তাঁর শিক্ষা জীবনের বীজ বপন করেছে।শিক্ষকরা পরম মমতায় তাকে পড়িয়েছেন এই জন্য তিনি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি মাদরাসা শিক্ষার্থীদেরকে হীনমন্যতায় না ভুগে পড়ালেখায় মনোনিবেশ করার জন্য উদ্বুদ্ধ করেছেন, অতি মাত্রায় স্মার্টফোন ব্যবহারে নিরুৎসাহিত করেছেন এবং এক্সট্রা কো-কারিকুলামের দিকে মনোযোগী হওয়ার জন্য তাগিদ দিয়েছেন।

মাদরাসার সুপার মাওলানা আব্দুর রহিম সভাপতির বক্তব্যে বলেন,এই মাদরাসা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন অঙ্গনে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলছে, তারই ধারাবাহিকতায় মু. রেজাউল করিম সোহাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় তিনি প্রতিষ্ঠান প্রধান হিসেবে গর্ববোধ করছেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন: মাওলানা আব্দুল মন্নান, রেজাউল করিম সোহাগের গর্বিত পিতা মাস্টার আমির হোসাইন,প্রাক্তন ছাত্র শোয়াইবুল ইসলাম সহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মাওলানা লিয়াকত আলী।

মাদরাসার পক্ষ থেকে ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) মু. শাহাজাহানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট