1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ

পটিয়ায় দক্ষিণ জেলা এলডিপির  নবগঠিত কমিটির  সংবর্ধনা অনুষ্ঠিত

  • সময় রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২৯ পঠিত

 

পটিয়া প্রতিনিধি

 

পটিয়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নবগঠিত দক্ষিণ জেলা কমিটির নেতৃবৃন্দকে  সংবর্ধনা দিয়েছে পটিয়া উপজেলা ও পৌরসভা এলডিপির নেতা-কর্মীরা।

১৭ অক্টোবর (শনিবার) রাতে পটিয়ার ‘দি কিং অব পটিয়া’ কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির নবনিযুক্ত ভারপ্রাপ্ত সভাপতি (সাবেক চেয়ারম্যান) লিয়াকত আলী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আকতারুল আলমকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় নেতা-কর্মীরা।

পটিয়া পৌরসভা এলডিপির সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা এলডিপির যুগ্ম সম্পাদক নাদেরুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পটিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব আলী, পটিয়া পৌরসভার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ্ আলম, চন্দনাইশ উপজেলার সিনিয়র সহ-সভাপতি জসিম হায়দার, যুগ্ম সম্পাদক শামসুল আলম ও এডভোকেট ইকবাল।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার ইসলাম, পটিয়া পৌরসভার সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন সওদাগর, আবদুর রশিদ, পৌর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বেলাল, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম, সহ-সাংগঠনিক  সম্পাদক টিপু সুলতান, বড়লিয়া ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ এবং যুবনেতা মোজাম্মেল হক, শাহজাদা মিয়া ও আমিনুল ইসলাম প্রমুখ।

এতে বক্তারা বলেন

দেশের রাজনৈতিক দৃশ্যপটে গুণগত পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বীর মুক্তিযোদ্ধা ডক্টর  অলি আহমদ বীর বিক্রম  এলডিপি গঠন করেছেন। দেশের আপামর জনসাধারণের ‘ভোট ও ভাত’-এর অধিকার রক্ষা, মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং দেশে টেকসই সুশাসন নিশ্চিত করাই এলডিপির মূল লক্ষ্য।

সভায় বক্তারা দেশের চলমান পরিস্থিতিতে সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করতে এলডিপির চেয়ারম্যান ড. অলি আহমদের হাতকে আরও শক্তিশালী করার জন্য সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সংবর্ধনা সভায় দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট