1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পটিয়ায় মাটিকাটা প্রতিরোধে সংঘর্ষ, দু’পক্ষের ধস্তাধস্তি। বাঘাইছড়িতে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান সীতাকুণ্ডে অভিযানে জাল জব্দ বোয়ালখালীতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন নিয়ে উঠান বৈঠক কালুরঘাট সেতু নির্মাণে পদক্ষেপ শুরু: সাংসদ এরশাদ উল্লাহ আজই চসিক’র মেয়াদ শেষ, বর্তমান মেয়র চান পদে থাকতে। কী বলছে আইন? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রত্যয়ের বাংলা বর্ণমালা ও বানান প্রতিযোগিতা পটিয়া সিটি আইডিয়াল স্কুল পরিদর্শন করলেন সচেতন নাগরিক ফোরামের নেতৃবৃন্দ। ভাষা শহীদদের প্রতি বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের শ্রদ্ধা নিবেদন

পটিয়ায় মাটিকাটা প্রতিরোধে সংঘর্ষ, দু’পক্ষের ধস্তাধস্তি।

  • সময় রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪ পঠিত

 

নিজস্ব প্রতিবেদক

পটিয়ায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি পক্ষ এলাকায় প্রভাব খাটিয়ে মাটি কাটার কাজ চালিয়ে আসছিল।
এতে কৃষিজমি ও বসতভিটার ক্ষতি হচ্ছে বলে অভিযোগ ওঠে।
ঘটনাটি ঘটে রবিবার দুপুরে উপজেলার একটি শোভনদন্ডি ইউনিয়নে। এলাকাবাসী মাটি কাটা বন্ধের দাবি জানালে অভিযুক্ত পক্ষের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধস্তাধস্তিতে রূপ নেয়।
এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
স্থানীয়রা জানান, মাটি কাটার কারণে রাস্তাঘাট ও আশপাশের পরিবেশ ঝুঁকির মুখে পড়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে পুলিশ সুত্রে জানাযায়, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট