1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অজানা স্থানে লুকিয়ে আছে জঙ্গল সলিমপুরে র‌্যাব কর্মকর্তা হত্যাকারী ইয়াসিন ও ফারুক পটিয়ার আলমগীর আলম এপেক্স বাংলাদেশের ‘বেস্ট প্রেসিডেন্ট’ নির্বাচিত। ২ লাখ টন এলএনজি’র বড় চালান নিয়ে চট্টগ্রামে আসছে ৩ জাহাজ এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয় দোহাজারীতে লোকনাথ মন্দিরের দ্বার উন্মোচন ও শ্রী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা চন্দনাইশে কানাইমাদারী প্রজ্ঞালোক কমপ্লেক্সে স্মৃতিসভা, গুণীজন সংবর্ধনা ও বৌদ্ধ সম্মেলনে জসীম উদ্দীন আহমেদ এমপি “প্রতিভা থেকে নেতৃত্বে: জাতীয় ট্যালেন্ট হান্ট কর্মসূচির পুনর্জাগরণে আগামীর বাংলাদেশ” শাওয়ালের ছয় রোযাঃ সারাবছর রোযা  রাখার সাওয়াব -মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন চকবাজারে ব্যবসায়ীর বাসায় গুলি ছুঁড়ে চাঁদাবাজি: র‍্যাবের হাতে মূল আসামি গ্রেফতার রাউজানে পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও কার্তুজ উদ্ধার

পটিয়ার আলমগীর আলম এপেক্স বাংলাদেশের ‘বেস্ট প্রেসিডেন্ট’ নির্বাচিত।

  • সময় শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৪২ পঠিত

 

(আন্তর্জাতিক সেবা সংগঠন) এপেক্স বাংলাদেশের ৫০তম জাতীয় কনভেনশনে সারাদেশের ক্লাবের প্রতিবেদন ও দায়িত্বশীল কাজের মাধ্যমে ক্লাব সভাপতি হিসাবে ‘বেস্ট প্রেসিডেন্ট’ নির্বাচিত হয়েছেন এপেক্স ক্লাব অব পটিয়ার ২০২৫ সালের প্রেসিডেন্ট এপেক্সিয়ান আলমগীর আলম।
গত ২৭ মার্চ খুলনার সিটি ইন লিমিটেডে আয়োজিত এই বর্ণাঢ্য কনভেনশনে তাকে আনুষ্ঠানিকভাবে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৬ আসনের সংসদ সদস্য মওলানা আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ২ আসনের সংসদ সদস্য এডভোকেট জাহাঙ্গীর আলম বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য আবদুল আলীম।
এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম পান্না, এপেক্স ইন্ডিয়ার পাস্ট প্রেসিডেন্ট সুনীল চক্রবর্তী, গ্লোবাল প্রেসিডেন্ট আসলাম হোসাইন, পাস্ট প্রেসিডেন্ট ভূবন লাল ভারতী, জাতীয় সহ-সভাপতি নাসিম আহমেদ এবং সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক নুরুল আমিন চৌধুরী আরমানসহ সারাদেশের ডিস্ট্রিক্ট গর্ভণরবৃন্দ,ক্লাব সভাপতি সেক্রেটারি ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
কনভেনশনে সভাপতিত্ব করেন কনভেনশন কমিটির চেয়ারম্যান ডা. হিমেল শাহা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এপেক্স বাংলাদেশের কার্যক্রম সমাজ উন্নয়ন ও মানবিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তরুণ নেতৃত্বের মাধ্যমে এ সংগঠন আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথিরা বলেন, আলমগীর আলমের মতো নেতৃত্বই সংগঠনকে শক্তিশালী করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। তার এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, পুরো এপেক্স পরিবারের জন্য গৌরবের।
এপেক্সিয়ান আলমগীর আলম তার প্রতিক্রিয়ায় বলেন, “এই সম্মাননা আমার একার নয়, এটি আমার ক্লাবের সকল সদস্য এবং শুভানুধ্যায়ীদের সম্মিলিত অর্জন। ভবিষ্যতেও মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখবো।”
অনুষ্ঠান শেষে আলমগীর আলমের হাতে সম্মাননা প্রদানের মাধ্যমে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে কনভেনশনের সমাপ্তি ঘটে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট