1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

রাউজানে পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও কার্তুজ উদ্ধার

  • সময় শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২৫৬ পঠিত

 

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ

চট্টগ্রামের রাউজান উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে রাউজান থানাধীন কদলপুর ইউনিয়নের ভোমরপাড়া গ্রামে একটি খালি জমিতে অস্ত্র পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মাহামুদুর রহমান ওরফে মাহমুদের বসতবাড়ির পূর্ব পাশে একটি খালি জমিতে খড়ের গাদার পাশে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগান ও ১২ বোরের দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট