1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
কালুরঘাটে ট্রেনের ধাক্কায় বোয়ালখালীর ব্যক্তির মৃত্যু উস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতির সারণি বেয়ে স্মারক হয়ে থাকা সেই বেবীট্যাক্সি —লায়ন মোঃ আবু ছালেহ্ সাতকানিয়ায় সরকারি দপ্তর ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এডভোকেট শামিম আরা স্বপ্না বোয়ালখালীতে বিএনপির মনোনয়ন দৌড়ে ৪৮ চেয়ারম্যান প্রার্থী পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না

কালুরঘাটে ট্রেনের ধাক্কায় বোয়ালখালীর ব্যক্তির মৃত্যু

  • সময় শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২৪ পঠিত

 

 

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালীতে কালুরঘাটের পশ্চিম পাশে ট্রেনের ধাক্কায় সৈয়দ শফিকুল রহমান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে পশ্চিম কালুরঘাটের খেজুরতলা এলাকায় সাফা মোতালেব কলেজসংলগ্ন রেললাইনে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।

নিহত সৈয়দ শফিকুল রহমান বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আকুবদণ্ডী এলাকার সৈয়দ চাঁন চৌধুরী পাড়ার বাসিন্দা। তিনি সৈয়দ আব্বাস আলী চৌধুরীর বাড়ির মরহুম আবুল হোসেনের মেজ ছেলে।

নিহতের ভাই সৈয়দ ওহিদুল আলম জানান, বৃহস্পতিবার ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হওয়ার পর মেজ ভাই (শফিকুল রহমান) আর ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে রেলওয়ে পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা মরদেহ শনাক্ত করেন।

পরিবার সূত্রে জানা গেছে, সৈয়দ শফিকুল রহমান প্রায় ২০ বছর প্রবাসে ছিলেন। এর আগে দুইবার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় অসুস্থ হয়েছিলেন তিনি।

রেলওয়ে পুলিশের উপপরিদর্শক বিকাশ বড়ুয়া বলেন, সন্ধ্যা ৬টার দিকে পশ্চিম কালুরঘাটের খেজুরতলা এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট