1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী ফেনীতে লায়ন্স ইন্টারন্যাশনালের উদ্যোগে বিনামূল্যে ৫০০ রোগীর চোখ পরীক্ষা, ৫০ জন ছানি অপারেশনের জন্য নির্বাচিত হাটহাজারীতে লায়ন্স অব চিটাগাং ক্লাসিকের বহুমাত্রিক সেবা কার্যক্রম বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন মেধস আশ্রমে ঢাকের বাদ্য ও চণ্ডীপাঠে মহালয়া, দেবীপক্ষের সূচনা কালুরঘাটে ট্রেনের ধাক্কায় বোয়ালখালীর ব্যক্তির মৃত্যু

বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা

  • সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২২ পঠিত

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালীতে জেলি মেশানো ৮ কেজি চিংড়ি মাছ জব্দের পর এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১১ অক্টোবর) বিকালে উপজেলার শাকপুরা সাপ্তাহিক বাজারে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মাহবুবুল আলম (৩৫)। তিনি খুচরা মাছ বিক্রেতা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে বাজারে কোনো ইলিশ মাছ পাওয়া যায়নি। তবে বিক্রির জন্য রাখা জেলি মেশানো চিংড়ি মাছ জব্দ করা হয়। পরে ৮ কেজি চিংড়ি জনসম্মুখে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান বলেন, জেলি মেশানো চিংড়ি বিক্রি রোধে অভিযান চালানো হয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ অনুযায়ী ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান ও সুমন দাশ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট