1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফেনীতে লায়ন্স ইন্টারন্যাশনালের উদ্যোগে বিনামূল্যে ৫০০ রোগীর চোখ পরীক্ষা, ৫০ জন ছানি অপারেশনের জন্য নির্বাচিত হাটহাজারীতে লায়ন্স অব চিটাগাং ক্লাসিকের বহুমাত্রিক সেবা কার্যক্রম বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন মেধস আশ্রমে ঢাকের বাদ্য ও চণ্ডীপাঠে মহালয়া, দেবীপক্ষের সূচনা কালুরঘাটে ট্রেনের ধাক্কায় বোয়ালখালীর ব্যক্তির মৃত্যু উস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতির সারণি বেয়ে স্মারক হয়ে থাকা সেই বেবীট্যাক্সি —লায়ন মোঃ আবু ছালেহ্ সাতকানিয়ায় সরকারি দপ্তর ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এডভোকেট শামিম আরা স্বপ্না বোয়ালখালীতে বিএনপির মনোনয়ন দৌড়ে ৪৮ চেয়ারম্যান প্রার্থী পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী

ফেনীতে লায়ন্স ইন্টারন্যাশনালের উদ্যোগে বিনামূল্যে ৫০০ রোগীর চোখ পরীক্ষা, ৫০ জন ছানি অপারেশনের জন্য নির্বাচিত

  • সময় শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১৮ পঠিত

 

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি১ বাংলাদেশের দুটি ক্লাবের উদ্যোগে ফেনী জেলার ১ নম্বর শশদী ইউনিয়নের সরিষাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

৭ অক্টোবর ২০২৬ তারিখে আয়োজিত এ চক্ষু শিবিরের আয়োজন করে আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি১ বাংলাদেশের লায়ন্স ক্লাব অব ঢাকা ধলেশ্বরী ও লায়ন্স ক্লাব অব সিলেট ইমিনেন্ট।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি১ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহান, এমজেএফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি১ বাংলাদেশের নিও ভয়েস চেয়ারপারসন লায়ন নূরে জান্নাত রুমা, জোন চেয়ারপারসন লায়ন হেলাল উদ্দিন, জোন চেয়ারপারসন লায়ন মীর হোসেন রাসেল, পাবলিক রিলেশন চেয়ারপারসন লায়ন আশফাক আহমেদ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও লায়ন্স নেতৃবৃন্দ।
চক্ষু শিবিরে ঢাকার লায়ন্স হাসপাতাল থেকে আগত পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। দিনব্যাপী আয়োজনে প্রায় ৫০০ রোগীর চোখ পরীক্ষা করা হয়। এ সময় রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ ও চশমা প্রদান করা হয়।
চিকিৎসকদের পরীক্ষায় প্রায় ৫০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত রোগীদের পরবর্তী সময়ে প্রয়োজনীয় চিকিৎসা ও ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লায়ন মীর হোসেন রাসেল ও লায়ন আশফাক আহমেদ চৌধুরী।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং দৃষ্টিশক্তি রক্ষায় সচেতনতা সৃষ্টি করাই এ ধরনের চক্ষু শিবিরের মূল উদ্দেশ্য।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট