
মো: ইদ্রিস শাকিলঃ
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য এডভোকেট শামিম আরা স্বপ্না সাতকানিয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। এসময় তিনি সরকারি সেবার মান, দাপ্তরিক কার্যক্রম ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে এডভোকেট শামিম আরা স্বপ্না সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সাধারণ মানুষ যাতে সরকারি দপ্তর ও স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে যথাযথ সেবা পান, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামাল হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী রফিকুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আহমদুল হক সিকদারসহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ সাতকানিয়া উপজেলার বিভিন্ন উন্নয়ন, জনসেবা ও স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা ও বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়।
পরিদর্শনকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
Leave a Reply