1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন ফেনীতে অবৈধ ভোজ্যতেল মজুদ, ৮ হাজার লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার বোয়ালখালীতে অভিযান: ৫ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উচ্চ গতির প্রাইভেট কার দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর। চাম্বল ইউনিয়নে কিশোর গ্যাং ও মাদক আতঙ্ক: অবশেষে গ্রেফতার ‘তারেক’, স্বস্তি এলাকাবাসীর নানিয়ারচর জোন কমান্ডার কর্তৃক বিদায়ী সংবর্ধনা ও ক্রীড়া পুরুস্কার বিতরণ অনু‌ষ্ঠিত অকটেন বিক্রিতে অনিয়ম, বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বোয়ালখালী বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছাই পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সেলিমের পাশে প্রবাসী নাজিম উদ্দিন সিআইপি, নির্মাণ হচ্ছে সেমিপাকা ঘর। চোখের দৃষ্টিতে প্রভাব: মোবাইল ফোনে শিশুদের আসক্তি এক নীরব সংকট -আলমগীর আলম

পটিয়া হাবিলাসদ্বীপে সমাজ কল্যাাণ সংসদ এর ৫৯ তম বর্ষপূর্তি উপলক্ষে ও দুর্গাপূজায় উপহার সামগ্রী বিতরণ

  • সময় রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৩৭১ পঠিত

আব্দুল সাত্তার টিটু, চট্টগ্রামঃ
পটিয়ায় হাবিলাসদ্বীপ সমাজ কল্যাাণ সংসদ এর ৫৯ তম বর্ষপূর্তি উপলক্ষে ও দুর্গাপূজায় উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া কেন্দ্রীয় উপ- কমিটির সদস্য ঢাকা আবাহনী লিমিটেড ম্যানেজার ও জাতীয় দলের সাবেক খেলোয়াড় সত্যাজিত দাশ রুপু।
পটিয়াতে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ কালে সত্যজিত রায় রুপু বলেন যারা ধর্মের নামে মসজিদ, মন্দির গীর্জায় সাম্প্রদায়িক হামলা করে তারা সমাজের শত্রু, দেশের শত্রু, ধর্মের শত্রু।যারা এই ধরণের হামলা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে তাদের জায়গা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলাদেশে হবে না।বিএনপি-জামাত চক্র দেশকে অস্থিতিশীল করার জন্য বারবার সাম্প্রদায়িক হামলা চালিয়েছে হিন্দুদের বাড়ী ঘরে, মন্দিরে ভাংচুর চালিয়েছে।তাদের প্রতি সাবধান করে বলতে চাই যদি কোন প্রকার সাম্প্রদায়িক হামলা চালিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয় তবে সকল শ্রেণী পেশার মানুষদের সাথে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
এসময় আসন্ন দূর্গা পূজাকে সামনে রেখে প্রতিটি পাড়া মহল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটি গঠন করার মাধ্যমে প্রতিটি পূজা মন্ডপে প্রশাসনের পাশাপাশি স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হতে আহ্বান জানান। এসময় আরো উপস্হিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আতিকুল মামুন, বাবু মৃদুল নন্দী, মাল্টা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু রাজীব দাশ, বাবু দীপংকর, চৌধুরী কাজল, দেবাশীষ রক্ষিত, প্রকৌশলী কনক চৌধুরী, অপরুপ চৌধুরী, প্রকৌশলী রাজিব দাশ, অরবিন্দ চৌধুরী, অন্কন, যীশু কেশ বিশ্বাস, দিবস চৌধুরী, মানু দও সহ প্রমূখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট