1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকাস্থ মানিকগঞ্জ কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত বান্দরবানে এতিম শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাবের ঈদ উপহার ও ইফতার মাহফিল ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য -লায়ন মোঃ আবু ছালেহ্ জুয়েল শাহ আলমের দাপটে বায়েজিদে নিরাপত্তা সংকট, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সুরের সাধক এস. এম. ফরিদ আমাদের সাংস্কৃতিক বিবেকের অংশ” এস এম ফরিদ এর স্মরণ সভায়—উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম চন্দনাইশে এমপি জসীম উদ্দীন আহমেদের মানবিক কার্যক্রম হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানে “আমরা সিলেটবাসীর” নিন্দা ও প্রতিবাদ চন্দনাইশে পৃথক পৃথক ইফতার মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে আল-আমিন মেমোরিয়াল ট্রাষ্টের ২০ টাকা মূল্যে চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন চন্দনাইশে যুবদলের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন এমপি জসীম উদ্দীন আহমেদ

পাঁচ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি দীর্ঘ ৫ বছর পর র‍্যাবের হাতে আটক।

  • সময় মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৪৪৩ পঠিত

পলাশ সেন,চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

চট্টগ্রামে ০৫ বছরের শিশু ধর্ষণের পর ৫ বছর পলাতক থেকে ধর্ষণকারী শিপন অবশেষে র‍্যাবের হাতে আটক।

গত ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ইং তারিখ দুপুর অনুমান ৩.০০ ঘটিকায় ভিকটিম ০৫ বছর বয়সের শিশু বাড়ির উঠানে খেলাধুলা করার সময় প্রতিবেশী মোঃ শিপন ( ২৭ ),ফুসলাইয়া ডিকটিম ০৫ বছর বয়সের শিশু কন্যাকে তার বাসায় নিয়া যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে । ভিকটিম এর মা তার মেয়েকে খোঁজাখুঁজি করে কান্নরত দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে শিশু কন্যা তার মাকে ধর্ষণের কথা বলে । পরবর্তীতে ভিকটিমকে প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ( ওসিসি ) তে চিকিৎসা করান । উক্ত ঘটনায় ভিকটিম এর মা চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার একটি ধর্ষণ মামলা দায়ের করেন যার মামলা নং -২১ তারিখঃ -১৮ / ০২ / ২০১৭ ইং,ধারাঃ- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ( সংশোধনী / ২০০৩ ) এর ৯ ( ১ ) । তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে পলাতক আসামী মোঃ শিপনের বিরুদ্ধে চন্দনাইশ থানার অভিযোগপত্র নং- ১২৮,তারিখ- ২১ / ০৬ / ২০১৭ ইং ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ( সংশোধনী / ২০০৩ ) এর ৯ ( ১ ) বিজ্ঞ আদালতে দাখিল করেন । মামলাটি বর্তমানে বিজ্ঞ বিচারক , নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল নং- ০১,চট্টগ্রাম আদালতে বিচারাধীন আছে ।

ঘটনার পর থেকে আসামী আত্মগোপন করে দীর্ঘ ০৫ বছর যাবৎ বিভিন্ন স্থানে অবস্থান করতে থাকে । সর্বশেষ সে সবার চোখ ফাঁকি দেওয়ার জন্য আনোয়ারা থানা এলাকায় অবস্থান করতে থাকে । এরই ধারাবাহিকতা র‍্যাব -৭,চট্টগ্রাম ধর্ষনকারীকে গ্রেফতারের লক্ষে ব্যাপক গোয়েন্দা নজরদারি চালায় । গোয়েন্দা নজরদারির একপর্যায় র‍্যাব -৭,চট্টগ্রাম জানতে পারে যে,ধর্ষণকারী চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন চাতুরী চৌমুহনী এলাকা অবস্থান করছে । উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব -৭,চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে ধর্ষণকারী আসামী মো.শিপন ( ২৭ ) , পিতা – মো.সেলিম,সাং – কেওয়া,থানা- চন্দনাইশ,জেলা- চট্টগ্রামকে আটক করে । পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উক্ত ধর্ষণের কথা স্বীকার করে ।

উক্ত আসামী পলাতক থাকায় বিচারকার্য বিলম্বিত ও ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার হতে বঞ্চিত হচ্ছিল । ০৫ বছর বয়রেস শিশু ধর্ষনকারী পলাতক আসামী মোঃ শিপনকে গ্রেফতারের ফলে বিচারকার্য তরান্বিত হবে এবং ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার পাবে

উল্লেখ্য যে,প্রতিবেশী মোঃ শিপন ( ২৭ ),বাদীর মেয়ে শিশু কন্যাকে বিভিন্ন সময় আদর সোহাগ করতো । প্রতিবেশী হিসাবে শিশু কন্যাকে আদর করলেও বাদী কখনো আসামীকে সন্দেহের চোখে দেখে নি ।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট