1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই, বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত চট্টগ্রাম ইপিজেডের আডমস কেপ কারখানায় ফের আগুন বাঘাইছড়িতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানা বন্ধ, ডিএপিএফসিএলও ঝুঁকিতে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন-১৪৩৩ কমিটি গঠিত চন্দনাইশ পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রাশেদ হামিদ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

পানছড়িতে তিন ভারতীয় নাগরিক আটক গোপন চোরাপথে ঢুকে পালানোর চেষ্টা ব্যর্থ যৌথবাহিনীর অভিযানে ধরা

  • সময় বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬৬ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টার

খাগড়াছড়ির পানছড়িতে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। বুধবার ১০ ডিসেম্বর সন্ধ্যায় পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন।

পানছড়ি থানার উপপরিদর্শক সেন্ট মিয়া বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আটক ব্যক্তিদের কাছ থেকে আধার কার্ড, মোবাইল ফোন এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আটক তিনজন ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার নতুন বাজার থানার গ্রুইনাং পাড়া এলাকার বাসিন্দা। তারা হলেন দইচন্দ্র রিয়াং এর ছেলে জেমস কুমার রিয়াং বয়স ৩৩, জেষ্ট মহন রিয়াং এর ছেলে তরসেন রিয়াং বয়স ৩০ এবং লাল মান জুয়ালার ছেলে লাল থাকমা রিয়াং বয়স ৩২।
গত শনিবার ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার রইশ্যাবাড়ি থানার চপলিং ছড়ার চোরাপথ ব্যবহার করে তারা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার রুপসেন পাড়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তিনজন দীর্ঘ কয়েকদিন ওই এলাকায় অবস্থান করেন। পরে গতকাল তারা পানছড়ি সীমান্ত দিয়ে ভারত ফেরার চেষ্টা করছিলেন। এসময় সীমান্ত এলাকায় স্থাপিত যৌথবাহিনীর চেকপোস্ট দেখে তারা পালানোর চেষ্টা করে। যৌথবাহিনীর সদস্যরা তৎক্ষণাত ধাওয়া দিয়ে তিনজনকেই আটক করেন।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বিনা পাসপোর্টে বাংলাদেশে অনুপ্রবেশের সত্যতা স্বীকার করেন। তারা কী উদ্দেশ্যে দেশে প্রবেশ করেছিলেন তা জানতে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, আটক তিনজনের বিরুদ্ধে মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে যৌথবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, দুর্গম পাহাড়ি অঞ্চলে দীর্ঘদিন ধরেই চোরাপথ ব্যবহার করে সীমান্ত অতিক্রমের ঘটনা ঘটে। তবে সাম্প্রতিক সময়ে কঠোর নজরদারির কারণে এসব ঘটনার সংখ্যা কমে এসেছে। তবুও চোরাপথের ব্যবহার সম্পূর্ণ বন্ধ না হওয়ায় নিরাপত্তা ঝুঁকি থেকেই যাচ্ছে। এ ঘটনায় এলাকার মানুষের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে।
অবৈধ অনুপ্রবেশের এই ঘটনা আবারও প্রমাণ করছে সীমান্ত এলাকায় কড়া নজরদারি অব্যাহত রাখা কতটা প্রয়োজন। স্থানীয় প্রশাসন বলছে, সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে তারা নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট