1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১-এ বিজয়োত্তর ঐক্যের প্রদর্শন,দোয়া মাহফিল শেষে বিএনপি নেতাদের ফুলেল সংবর্ধনা ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক চট্টগ্রামের টেরিবাজারে ভয়াবহ অগ্নিকান্ড, আগুন নিয়ন্ত্রনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন নাচ, গান ও আবৃত্তিতে প্রত্যয়ের জমজমাট বসন্ত উৎসব পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাৎসরিক ও রমজানের ক্যালেন্ডার বিতরণ। শৈশবে গ্রামের পুকুরে মাছ ধরার আনন্দ” গায়ে কাঁচা মাটির গন্ধ- কার না পড়ে মনে? -আলমগীর আলম। পটিয়ার সাংস্কৃতিক জাগরণে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ভূমিকা -আলমগীর আলম রাতের আঁধারে মসজিদে চুরি, উধাও সাউন্ড সরঞ্জাম চট্টগ্রামে নারী ভোটারদের বাড়িতে হামলার অভিযোগ, আহত ২ বোন

ফোন করলেই বাসায় পৌছে যাবে চিকিৎসক টিম নগরীতে চালু হল “মানবিক হাসপাতাল”

  • সময় মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৫০৭ পঠিত

করোনা মহামারির শুরুতেই যিনি নানান সেবা নিয়ে মানুষের ঘরে ঘরে গেছেন সেই মানবাধিকার নেতা আমিনুল হক বাবুর ব্যাবস্হাপনায় এবার চালু হলো ‘মানবিক হাসপাতাল’।

আমিনুল হক বাবু বাংলাদেশ মানবাধিকার কমিশনের (বিএইচআরসি) চট্টগ্রামের গভর্নর দায়িত্ব পালন করছেন।

আজ মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন কার্যালয় এর সামনে থেকে আনুষ্ঠানিক এই সেবার উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।এ সময় অতিথি হিসাবে উপস্হিত ছিলেন লায়ন্স জেলা গভর্ণর আল সাদাত দোভাষ সাগর, বিএমএর সদস্য ডাক্তার হোসাইন আহমেদ,তিলোত্তমা চট্টগ্রাম এর সাহেলা আবেদিন, খলিল জান্নাত ফাউন্ডেশন এর চেয়ারম্যান তৌহিদ ফয়সাল, পরিবর্তন ফাউন্ডেশন এর চেয়ারম্যান রোটারিয়ান দিদারুল আলম, ব্যাবসায়ী নওশাদ হোসাইন, মানবাধিকার নেতা ইমদাদ চৌধুরী ও আবদুল হালিম।

ইতিমধ্যেই এই সেবায় করোনা যোদ্ধা হিসাবে যোগ দিয়েছেন ডাঃ নুরুল আশরাফ আশিক ও ডঃ রায়হান আহমেদ এবং সহযোগী হিসাবে সাথে আরো আছেন মোঃ মাঈনুদ্দীন হাসান।  এ দুজন বিশেজ্ঞ চিকিৎসকের তত্বাবধায়নে ভ্রাম্যমান এ মানবিক হাসপাতাল নগরীর যে কোন এলাকা থেকে ফোন পেলে সেখানে গিয়ে করোনা রোগিদের বিনামূল্যে চিকিৎসা এবং প্রয়োজনে অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীকে হাসপাতালে পৌছে দেবে।

আমিনুল হক বাবু  বলেন এখন থেকে প্রতিদিন সকাল ৯.৩০ টা থেকে রাত ৯.৩০ টা পর্য্যন্ত চট্টগ্রাম মহানগর অন্তর্ভুক্ত এলাকায় মানবিক হাসপাতালের দেওয়া নাম্বারে ফোন করলেই ডাক্তার পৌছে যাবেন রুগীর বাসায়।এই সেবা সম্পূর্ণ ফ্রী। বাই সিরিয়ালি পর্যায়ক্রমে রুগীদের বাসায় গিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবে মানবিক হাসপাতাল।

উদ্বোধনের পর পরই আজ সন্ধ্যা ৬ টার পর্যন্ত মানবিক হাসপাতাল ৭টি বাসায় মোট ১৩ জন রুগীর চিকিৎসা সেবা দেওয়া সম্পন্ন করেছে।

<span;>সেবা পেতে যে সব নাম্বারে ফোন করতে হবে-০১৯৭১-৯৭২০০৫ ও ০১৯৭১-৯২০০৯।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট