1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

কালুরঘাট ফেরিঘাটে নদীতে পড়ে ডুবে গেছে ট্রাক, প্রাণে বাঁচলেন চালক

  • সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩৯৫ পঠিত

 

বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের কালুরঘাটে ফেরিঘাট থেকে নদীতে পড়ে একটি ট্রাক ডুবে গেছে। এ সময় ট্রাকটির চালক মো. ওসমান (৩৫) ট্রাক থেকে বের হয়ে সাঁতরে কূলে উঠতে পারলেও ট্রাকটি নদীতে তলিয়ে যায়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে নদীর পূর্ব প্রান্তে এ ঘটনা ঘটে।
আহত ট্রাকচালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠান।
জানা গেছে, চালক মো. ওসমানের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলায়। তার পিতার নাম মোজাফফর আহমেদ। তিনি নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি নদীর পূর্ব প্রান্ত থেকে ফেরিতে ওঠার জন্য দাঁড়িয়ে ছিল। এ সময় হঠাৎ ব্রেক ফেল করে ট্রাকটি নদীতে পড়ে যায়। তবে চালক দ্রুত ট্রাক থেকে বের হয়ে কূলে উঠতে সক্ষম হন। এতে তিনি গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী আবদুর রহিম বলেন, ট্রাকটি লোহাগাড়া উপজেলা থেকে পণ্য খালাস করে নগরীর সিএন্ডবি এলাকায় যাওয়ার উদ্দেশ্যে ফেরিতে ওঠার জন্য অপেক্ষা করছিল। এ সময় হঠাৎ ট্রাকটি ফেরিঘাট থেকে নদীতে পড়ে যায়। তবে ট্রাকে অন্য কোনো যাত্রী ছিল না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শান্তুনু জানান, আহত চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট