1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
রায়খালী খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান পটিয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে এসপি মাসুদ আলম। পটিয়ায় হযরত মকবুল শাহ (রহ.) মাজারের দানবাক্স ভেঙে দুর্ধর্ষ চুরি। পটিয়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা গুরুতর আহত। ছড়া: ভাদ্র আশ্বিনের দেশে -স্বর্ণা তালুকদার বোয়ালখালীতে ট্রেনের ছাদ থেকে পড়ে নারী আহত চোখ ধাঁধানো টর্চের আলো, মরিচের গুঁড়া ছুড়ে ব্যবসায়ীকে ছিনতাই সিডিএ কর্ণফুলী হাউজিং সোসাইটি প্রকল্পে ৫ তলা দৃষ্টিনন্দন জামে মসজিদ কমপ্লেক্স নির্মানের সিদ্বান্ত, নগরায়নের স্বার্থে শাহ আমানত সেতুর টোল প্রত্যাহারের দাবী পটিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত, আশঙ্কাজনক অবস্থায় আরও ১; আটক ১ বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত লায়ন সৈয়দ হারুন এমজিএফ

বর্তমান সরকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পিছিয়ে পড়া জনগোষ্টির জন্য কাজ করে যাচ্ছেন : চসিক মেয়র

  • সময় বুধবার, ৮ জুন, ২০২২
  • ৪৯৩ পঠিত

আব্দুল সাত্তার, চট্টগ্রামঃ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো.রেজাউল করিম চৌধুরী বলেন, বর্তমান সরকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পিছিয়ে পড়া জনগোষ্টির জন্য কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতা অনুসরন করে আমরাও কর্পোরেশনের পক্ষ থেকে হরিজন সম্প্রদায়ের সেবকদের সকল আচার-অনুষ্ঠানে সহযোগিতা করে যাচ্ছি কারন এই সম্প্রদায়ের লোকজন নগরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের পরিশ্রমের কারনে নগরবাসী নির্মল সকাল পাচ্ছেন। নগরীকে পরিবেশ বান্ধব রাখতে তাদের অবদানকে কোনভাবে খাটো করে দেখার উপায় নেই।তিনি আরো বলেন, নগরীকে যারা পরিস্কার-পরিচ্ছন্ন রাখেন তাদের জীবনধারাও একই রকম হতে হবে। তাই তাদের জন্য বহুতল আবাসিক ভবন করার পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। আজ বুধবার রাতে ঝাউতলাস্থ সেবক কলোনীতে বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন ও৷ শ্রী শ্রী শালগ্রাম মন্দির ও শালগ্রাম সমাজ কলযাণ সেবা সংঘের এক বছর পুর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে শালগ্রাম সেবক কলোনির প্রধান সর্দ্দার প্রেম লাল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন ।এতে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক হাজী সাহাবুদ্দিন প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক,তত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল হুদা,নির্বাহী প্রকৌশল ফারজানা মুক্তা, কনসালটেন্ট রিপন তালুকদার,আর্কিটেক্ট পান্থ সাহা।শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজ কল্যাণ সেবা সংঘের সভাপতি হরিরাম দাশ লালা,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা বাদল চন্দ্র দাশ,আওয়ামী লীগ নেতা ইকবাল আহমে ইমু, কাশেম কনস্ট্রাকশন এর প্রতিনিধি মোহাম্মদ কাশেম। এছাড়াও এতে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আরমান দাশ,সুনীল দাশ মেরো। মেয়র আরও বলেন, সেবকরা যাতে নিরাপদে তাদের পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারে সেজন্য চসিকের উদ্যোগে নগরের ৪টি সেবক কলোনীতে ৬টি বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী হরিজন সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে নিজে প্রতিটি ফ্ল্যাটে প্রার্থণালয়, রিডিং কর্ণারসহ ভবন নির্মাণের জন্য নির্দেশনা দেন।প্রথম তলা থেকে ষোল তলা ভীত বিশিষ্ট ১৪ তলা ভবনের ৬৫০ বর্গফুট সাইজের ১৫০টি ফ্যালেট থাকবে।এতে ব্যয় হবে প্রায় ৩৪ কোটি টাকা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট